ব্যাটিংয়ের সময় সঞ্জু স্যামসনকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ আকাশ চোপড়ার
আপডেট করা - May 2, 2022 6:19 pm

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে সঞ্জু স্যামসনের উদ্দেশ্যে বিরাট পরামর্শ আকাশ চোপড়ার। এবারের আইপএলে শুরুটা ভাল করলেও, মাঝরথ থেকেই সঞ্জু স্যামসনের ব্যাটেও তেমন রান নেই। রাজস্থান রয়্যালসের অিনায়ক হলেও, বেশীরভাগ ম্যাচেই ক্রিজে দীর্ঘক্ষণ থাকতে ব্যর্থ হচ্ছেন তিনি। এমনটা দেখার পরই স়ঞ্জু স্যামসনকে আরও দায়িত্বশীল হওয়া পরামর্শ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। সেইসঙ্গে মাঠে নামার সময় নিজের ইগোকেও দূরে সরিয়ে রাখার পরামর্শই দিচ্ছেন তিনি।
এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে রাজস্থান রয়্যালস। যদিও শেষ দুই ম্যাচেই হেরে গিয়েছে তারা। কিন্তু তাদের জস বাটলারের হাত ধরে বেশীরভাগ ম্যাচেই উতরে গিয়েছে রাজস্থান রয়্যালস। যদিও শেষ দুই ম্যাচে দলের পারফরম্যান্স দেখার পরই অধিনায়ক সঞ্জুর উদ্দেশ্যে নিজের পরামর্শ ব্যক্ত করেছেন আকাশ চোপড়া। তাঁর মতে অধিনায়ক হিসাবে স়ঞ্জুর আরও বেশী দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নিজেকে সময়ও দেওয়া জরুরী। আর নিজেের ইগোকেও সংযত করে রাখতে হবে তাঁকে।
এখনও পর্যন্ত আইপিএলে মাত্র একটি অর্ধশতরান পেয়েছেন সঞ্জু স্যামসন
নইলে তারাই পরবর্তীকালে সমস্যায় পড়বে। সঞ্জুর ইগোর জন্যই বহু ক্ষেত্রে তিনি ভুল শট খেলে বোলারকে উইকেট উপহার দিয়ে ফিরে গিয়েছেন বলে মনে করেন আকাশ চোপড়া। এখনও পর্যন্ত আইপিএলে ৯ ম্যাচ সঞ্জু স্যামসন ২২৪ রান করতে পেরেছেন। মাত্র একটি ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন সঞ্জু স্যামসন। তাঁর গড় এবারের আইপিএলে ৩০.৫০ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৬৮.২৮। আকাশ চোপড়ার মতে এমনটা নারি যথেষ্ট চিন্তারই বিষয়।
নিজের ইউটিউব চ্যানেলেই আকাশ চোপড়া জানিয়েছেন, “সঞ্জু স্যামসনের মাঠে আরও দায়ত্বশীল হওয়ার উচিত। ওয়ানিন্দু হাসারঙ্গার মতো বলার তোমকে আউট করতে পারে না। কিন্তু তোমার ইগোই তোমায় বারবার ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও তিনি ছয়ের পর ছয় মারার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেইসময়ই নিজের উইকেটও বোলারদেক উপহার দিয়ে চলে যান। কুমার কার্তিকেয়র বিরুদ্ধে সেটাই দেখা গিয়েছিল। তাঁর নিজেকে আরও সময় দেওয়া উচিত্”।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের সেই পরিস্থিতি আউট হয়ে যাওয়া রাজস্থান রয়্যালসের বড় রান করার পথে একটা বড়া ধাক্কা ছিল। ডি ওয়াই পটেল স্টেডিয়ামের পিচে সেই জায়গায় সঞ্জু স্যামসনের আরও একটু দায়িত্ব নিয়ে খেলাটাই উচিত্ ছিল বলেও মনে করেন এই প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার। সঞ্জু স্যামসন তাড়াতাড়ি সাজঘরে ফেরার ফলেই, রাজস্থানের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারাররা দাঁড়াতে পারেননি। তাই তো জস বাটলারের ৬৭ রানও কোনও কাজে আসেনি সেদিন।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে রাজস্তান রয়্যালস। এই ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাটে রান আসে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।