আইপিএলের ইতিহাসে দ্রুততম বোলিং করার রেকর্ড উমরান মালিকের, ১৫৪ কিমি বেগে করলেন বল
আপডেট করা - May 1, 2022 10:27 pm

আইপিএলের মঞ্চে সবচেয়ে দ্রুতগতির বোলার হিসাবে আগেই নিজের জায়গা করে নিয়েছিলেন উমরান মালিক। রবিবার সেই জায়গাটাই পাকাপাকি করে ফেললেন তিি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল করলে ইতিহাস তৈরি করলেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলার। টপকে গেলেন লোকি ফার্গুসনের করা রেকর্ডও। আর সেটা করলেন রুতুরাজ গায়কোয়াড়ের বিরুদ্ধেই। ১৫৪ কিমি বেগে বোলিং করে আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বোলিং করার রেকর্ড গড়লেন তিনি।
গতবারের আইপিএলে তিন ম্যাচ খেলেই নিজের পরিচয় দিয়েছিলেন উমরান মালিক। তাঁর গতির ঝলক এবারের আইপিএলেও পেয়েছেন সকলে। কিন্তু এত জোরে বোলিংও যে তিনি করতে পারেন, সেটা হয়ত অনেকেরই জানা ছিল না। লক্ষ্যটা ছিল লোকি ফার্গুসনকে টপকে যা্ওয়ার। সেটাই করে দেখিয়েছেন উমরান মালিক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে জোরে গতির বোলার হিসাবে লোকি ফার্গুসনের নাম সরিয়ে দিয়ে এবার নিজের নামটা স্থায়ী করে ফেললেন এই তরণ বোলার।
আইপিএলের শুরু থেকেই তাঁর গতি নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন উইকেট। প্রতিপক্ষ দলে রয়েছে তাঁর প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তাদের বিরুদ্ধে নিজের পারফরম্যান্সটা দেখাতে চেয়েছিলেন তিনি। কিন্তু চেন্নাই সুপার কিংস ব্যাটাররা এদিন ছিলেন ভয়ঙ্কর মেজাজে। উইকেট তুলতে পারেননি তিনি। কিন্তু একেবারে খালি হাতেও মাঠ ছাড়তে হয়নি উমরান মালিককে। এদিনই আইপিএলের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলিং করলেন তিনি।
আইপিএলে ১৫৪ কিমি বেগে বোলিং করে ভেঙে দিলেন লোকি ফার্গুসনের রেকর্ড
ম্যাচের ১০ নম্বর ওভার চলছে তখন। ক্রিজে দুর্ধর্ষ ছন্দে রয়েছেন সেই সময় রুতুরাজ গোয়কোয়াড়। তাঁকে থামাতেই নিজের ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন উমরান মালিক। রুতুরাজ ফেরেননি ঠিকই, কিন্তু সেই বোলিংয়ে রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি। রুতুরাজ গায়কোয়াড়ের বিরুদ্ধে ১৫৪ কিমি বেগে বোলিং করেছিলেন উমরান মালিক।
এবারের আইপিএলের শুরু থেকেই যে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ নেমেছেন, প্রতিটি ম্যাচেই সবচেয়ে জোরে বোলিংয়ের পুরষ্কার নিয়ে গিয়েছেন উমরান মালিক। কিন্তু দ্রুতগতিতে বোলিংয়ের হিসাবে লোকে ফার্গুসনের থেকে পিছনে পড়ে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। রবিবারই লোকে ফার্গুসনকে তাঁর সিংহাসন থেকে সরিয়ে দিলেন উমরান মালিক। আর তা দেখেই সকলে হতবাক। এবারের আইপিএলে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
গতম্যাচে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। দল না জিতলেও তাঁর হাতেই ম্যাচের সেরার পুরষ্কার তুলে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই আইপিএলে ১৫টি উইকেটের মালিকও হয়ে গিয়েছেন উমরান মালিক। আইপিএলে এখনও বহুম্যাচ বাকি রয়েছে। উমরানের দৌড় কোথায় থামে সেটাই এখন দেখার।