চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান বিরাট কোহলির, গ্যালারীতে উচ্ছ্বসিত অনুস্কা শর্মা

Virat Kohli
Virat Kohli. (Source: IPL/BCCI)

আইপিএলে সময়টা একেবারে ভাল যাচ্ছিল না বিরাট কোহলির। একটা বড় রান খুঁজছিলেন তিনি। অবশেষে সেই রানের খরাটা কাটল গুজাত টাইটান্সের বিরুদ্ধেই। শনিবার ব্রেবোর্ণ স্টেডিয়ামে অবশেষে দেখাগেল কিং কোহলির প্রত্যাবর্তন। আর তা দেখেই সোশ্যাল সাইট জুড়ে ফের হৈচৈ শুরু। রাজার প্রত্যাবর্তন। এই পোস্টার এবং মেমেতেই ভরে গিয়েছে আপাতত সোশ্যাল সাইট। বেশকিছু প্রাক্তন তারকাও বিরাট কোহলির এই পারফরম্যান্স দেখে খুশি।

আইপিএলে টানা ১৪ ইনিংস পর অর্ধশতরান পেলেন বিরাট কোহলি। তা দেখে ব্রেবোর্ণ স্টেডিয়ামে যেমন অগুন্তী বিরাট সম্থক উল্লাসে ফেটে পড়লেন তেমনই গ্যালারীতে দেখার মতো অনুস্কা শর্মারও উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে এই ছবিটা ই হয়ত দেখতে চাইছিলেন তিনিও। আর তাই তো বিরাট অর্ধশতরান পাওয়ার পর গ্যালারীতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন তিনি। ৪৫ বলে এবারে আইপিএলের প্রথম অর্ধশতরানটা করে ফেললেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান পেলেন বিরাট কোহলি

এদিন ফাফ ডুপ্লেসি আবারও ব্যর্থ। সেই থেকেই রজত পাতিদারের সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজা শুরু করেন তিনি। আর দলের রান এগোনর দায়িত্বটাও নিজের কাঁধে নিয়ে নেন বিরাট কোহলি। রজত পাতিদারের সঙ্গে ৯৯ রানে দুর্ধর্ষ পার্টনারশিপ খেলতে এবার দেখা যায় বিরাট কোহলিকে। একইসঙ্গে আইপিএলের মঞ্চে নিজের প্রত্যাবর্তনের জানানটাও এদিন দিয়ে দিলেন বিরাট কোহলি। বিরাটের ব্যাট থেকে অর্ঝশতরান দেখেই আপ্লুত সকলে। শুধু সমর্থকরাই নয়, বিরাটের সতীর্থরাও যেন এদিন স্বস্তি পেলেন। আইপিএলে প্রতিপক্ষ হলেও, বিরাটকে তাঁর অর্ধশতরানের শুভেচ্ছা জানাতে ভুললেন না মহম্মদ সামি।


https://twitter.com/Fukkard/status/1520358316341223424


https://twitter.com/Shamsihaidri1/status/1520357589053165569
https://twitter.com/Mansi_vk03/status/1520367307607863297

পরপর দুটো ম্যাচে শূন্য রান। এরপরের ম্যাচে মাত্র ৯ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। তা দেখার পর থেকেই নানান কথা বার্তা শুরু হয়ে গিয়েছিল। বিরাট কোহলির জেদটাও বোধ হয় আকও বাড়ছিল। এদিন ব্রেবোর্ণে বিরাট কোহলিকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মাও। বিরাট এদিন আর হতাশ করেননি সকলকে। তাঁর চওড়া ব্যাট থেকে ফের দেখা মিলল সেই কভার ড্রাইভ, ওভার বাউন্ডারির। ৪৫ বলে এদিন অর্ধশতরান করেন তিনি। তাঁর ৫৩ বলে ৫৮ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি দিয়ে।

শেষপর্যন্ত থাকতে পারেননি ঠিকই কিন্তু এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় রানের পথটা গড়ে দিয়ে গিয়েছিলেন তিনি। যদিও আরও বড় রান করার ইচ্ছা ছিল বিরাট কোহলির। কিন্তু সামির ইয়র্কারের সামনেই থেমে যেত হয় তাঁকে। কিন্তু তাতে কী বিরাট ভক্তরা এতেই আপ্লুত। প্রিয় তারকার ব্যাট থেকে রানের ঝলক দেখে তারা সকলেই আবেগতাড়িত। শ

close whatsapp