বিরতি নয় বিরাট কোহলিকে পরিস্থিতির সঙ্গে লড়াই করারই পরামর্শ আকাশ চোপড়ার

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

ক্রিকেট থেকে বিরতি নয় বরং বাইশগজে থেকেই পরিস্থিতির সঙ্গে লড়াই করেই বিরাট কোহলিকে ফর্মে ফেরার পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া। অন্যান্য সমস্ত প্রাক্তন তারকাদের থেকে উল্টো সুরই এবার আকাশ চোপড়ার গলায়। সকলেই যখন বিরাট কোহলিকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে বলছেন, সেই সময় আকাশ চোপড়ার মুখে অন্য কথাই শোনাযাচ্ছে। তাঁর মতে বিরতিতে গিয়ে নয়, এই পরিস্থিতির সঙ্গে লড়েই করেই ঘুরে দাঁড়াতে হবে বিরাট কোহলিকে।

এবারের আইপিএলে বিরাট কোহলির ব্যাটে রানের খরা। যা নিয়ে সকলের চপালেই দেখা দিয়্ছে চিন্তার ভাঁজ। এখনও পর্ন্ত আইপিএলের মঞ্চে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র ১২৮ রান। যেটা অন্তত বিরাট কোহলির মতো ব্যাটারের সঙ্গে একেবারেই মেলে না।  শুধু তাই নয় দীর্ঘ আট বছর পর এবারের আইপিএলেই বিরাট কোহলিকে একাধিক ম্যাচ শূন্য রান করে সাজঘরে ফিরতে দেখা গিয়েছে। এমনটা দেখার পর থেকেই প্রাক্তন ক্রিকেটা, বিশেষজ্ঞরা তাঁকে ক্রিকেট থেকে কয়েকদিনের বিরতি নেওয়ারই পরামর্শ দিয়েছেন।

এই মুহূর্তে ৯ ম্যাচ খেলে আইপিএলে বিরাট কোহলির রান ১২৮

কয়েকদিন আগেই রবি শাস্ত্রীও বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি তো সকলের থেকে এগিয়েছিলেন কয়েকধাপ। বিরাট কোলির ফর্মের কথা কথা বিচার করে এই মুহূর্তে আইপিএল থেকে তাঁকে সরে দাঁড়ানোরই পরামর্শ দিয়েছিলেন ভারতীয় দলেরপ্রাক্তন কোচ। একইসঙ্গে বিরাট কোহলিকে ক্রিকেট থেকেও কয়েকমাসের জন্য বিরতি নিতে বলেছিলেন তিনি।

যদিও আকাশ চোপড়া কিন্তু একেবারেই এই পরামর্শের সঙ্গে একমত নন। তিনি নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “এটা খুবই কঠিন প্রশ্ন। সকলের তারা নিজেদের পরামর্শ নিয়ে আসছেন। কিন্তু বিরাট কোহলি যে বিশ্রাম নেননি এমনটা নয়। তিনি হয়ত টানা তিন থেকে চার মাস বিশ্রাম নেননি ঠিকই, কিন্তু মাঝেমধ্যেই ক্রিকেট থেকে বিশ্রাম নিতে দেখা গিয়েছে তাঁকে। তিনি যদি এই মুহূর্তে খেলা বন্ধ করে দেন তবে রান পাবেন কেমনভাবে। আমার মতে এই পরিস্থিতিতে লড়াই করতে হবে বিরাটকে”।

এবারের আইপিএলে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। পরপর দু ম্যাচে তাঁর শূন্য করার পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে দেখা গিয়েছে নানান কথা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভাগ্য বদলানোর জন্য ব্যাটিংয়ে নিজের পজিশনও বদলেছিলেন বিরাট কোহলি। কিন্তু ওপেনিংয়ে এসেও ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এবার বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন আঐকাশ চোপড়া।

close whatsapp