ফিঞ্চকে আউট করার পর প্রয়াত বাবার উদ্দেশ্যেই ছিল ড্রাগন বল জি সেলিব্রেশন, জানালেন চেতন সাকারিয়া

Chetan Sakariya
Chetan Sakariya. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে গতম্যাচে দুর্ধর্, পারফরম্যান্স দেখিয়েছেন চেতন সাকারিয়া। তার থেকেও বেশী সকলের নজপ কেড়েছে অ্যারণ ফিঞ্চকে সাজঘরে ফেরানোর পর তাঁর সেলিব্রেশন। অতি জনপ্রিয় কার্টুন ড্রাগন বল জি সেলিব্রেশনে সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। আর সেইসঙ্গে প্রত্যেকের কৌতুহলও বাড়িয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু  সাকারিয়া কেন এমন করেছিলেন সেটাই কেউ তখন বুঝতে পারেননি। অবশেষে সেই কারণ চেতন সাকারিয়া নিজেই জানালেন সকলকে।

বাবার জন্যই নাকি অ্যারণ ফিঞ্চকে আউট করার পর এমন সেলিব্রেশন করেছিলেন দিল্লি ক্যাপিটালসের লতরুণ ক্রিকেটার চেতন সাকারিয়া। গতবছরই করোনায় আক্রান্ত হয়ে ৪২ বছরে ইহলোক ত্যাগ করেছেন চেতন সাকারিয়ার বাবা কাঞ্জিভাই সাকারিয়া। এরপরই আইপিএল থেকে অব্যহতিও নিয়েছিলেন তিনি। তাঁর বাবার নাকি ছেলের কাছে একটাইআবদার ছিল বরাবর। কোনও এক আন্তর্জাতিক তারকার উইকেট যাতে নিতে পারেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন চেতন সাকারিয়া।

গত বছরই করোনায় বাবাকে হারিয়েছিলেন চেতন সাকারিয়া

তারপরই দেখা গিয়েছিল সেই সেলিব্রেশন। কার্টন নেটওয়ার্ক চ্যানেলের অত্যন্ত জমনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল ড্কাগন বল জি। সেখানেই একটি চরিত্র ছিল যার নাম গোকু। অ্যারণ ফিঞ্চকে আউট করার পর সেই গোকুর আদলেই নিের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন চেতন সাকারিয়া। নাইট রাইডার্সের ওপেনার অ্যারণ ফিঞ্চকে আউট করার পর প্রথম তাঁর হাতদুটো সামনে নেন এবং এরপরই দুটো আঙুল নিজের কপালে ছোঁয়ান। যা দেখার পর সকলের কৌতূহল বাড়টাই ছিল স্বাভাবিক।  যদিও পরে চেতন সাকারিয়া নিজেই সেই কথা সকলের সামনে আনেন।

তিনি জানিয়েছেন, “এটা একটা আবেগতাড়িত উচ্ছ্বাস ছিল এবং সেই সেলিব্রেশনটা ছিল আমার বাবার জন্য। তিনি সবসময়ই দেখতে চাইতেন যে আমি কোনও আন্তর্জাতিক ক্রিকেটারকে আউট করেছি”।

গতবছর আইপিএলের সময়ই তাঁর বাবাব করোনায় আক্রান্ত হয়েছিল। সেইবার চেতন সাকারিয়া ছিলেন রাজস্থান রয়্যালসে। তাঁকে ১.২ কোটি টাকা সেই মরসুমে নিয়েছিল রাজস্থান রয়্যালস। যদিও মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল সেবারের আইপিএল। এরপরই করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা। আইপিএলে প্রাপ্ত অর্থ থেকেই বাবার চিকিত্সায় খরচ করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। করনাতেই হারিয়েছিলেন বাবাকে।

বাবার অপূর্ণ ইচ্ছা অবশেষে আইপিএলের মঞ্চে পূরণ হয়েছে। আর সেজন্য অ্যারণ ফিঞ্চকে সাজঘরের ফেরানোর পরই এমন সেলিব্রেশন দেখিয়েছিলেন তরুণ ক্রিকেটার চেতন সাকারিয়া। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩ ওভারে ১৭ দিনে ১ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

close whatsapp