“যেকোন পরিস্থিতি থেকে জেতার উপায় খোঁজা জিটির একটি বিশেষত্ব” – আইপিএলের নবাগত দলের প্রশংসায় পার্থিব প্যাটেল

চেন্নাই ও পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জিতেছিল গুজরাত

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

ভারতের প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল মনে করেন যে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ম্যাচ বিজয়ীর উত্থান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ গুজরাত টাইটান্সকে (জিটি) প্রথম দুইয়ে থাকতে সাহায্য করেছে৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি তাদের প্রথম আইপিএল মরসুমে কেবলমাত্র একটি পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে৷ 

শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, রাহুল তেওয়াটিয়া এবং ডেভিড মিলারের মতো খেলোয়াড়রা সংকটের পরিস্থিতিতে এগিয়ে এসেছেন, এবং বোলিং বিভাগ মোটামুটি প্রতি ম্যাচেই ধারাবাহিক ছিল। পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে প্রায় হারা ম্যাচ জিতে নেয় টাইটান্স।

গুজরাত টাইটান্সের ম্যাচগুলি শেষ করার ক্ষমতা তুলে ধরে, পার্থিব প্যাটেল ক্রিকবাজে বলেছেন, “প্রায় যেকোন পরিস্থিতি থেকে জেতার উপায় খোঁজা এখন জিটির জন্য একটি বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক বলতে পারে যে তারা ভাগ্যবান, কিন্তু ম্যাচ শেষ করা একটি শিল্প। কেউ না কেউ সবসময় জিটির জন্য এগিয়ে আসে।”

পার্থিব আরও বলেন, “ভাববেন না যে তারা যেভাবে চলছে তার সাথে কোনো পরিবর্তন আনার দরকার আছে। পান্ডিয়া বোলিং শুরু না করা পর্যন্ত ওয়েডকে দলের বাইরে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত তাদের সাহাকেই খেলিয়ে যেতে হবে।” 

শুবমান গিলের দিকে নজর রাখতে হবে, বলেছেন পার্থিব প্যাটেল

টপ অর্ডার জিটি-র জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণ ব্যাটার গিল সম্প্রতি অফ ফর্মে ভুগছেন, সেই সঙ্গে স্থিত ওপেনিং সঙ্গীর অভাব উদ্বেগের বিষয়। ব্যাটিং ক্রমের ৩ নম্বর অবস্থানে ফ্র্যাঞ্চাইজি বিজয় শঙ্কর এবং সাই সুদর্শনকে দিয়ে জায়গাটি পূরণ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কেউই সমস্যার সমাধান করতে পারেননি।

মেগা নিলামের আগে প্লেয়ার ড্রাফ্টে তৃতীয় পছন্দের বাছাই হিসাবে নতুন ফ্র্যাঞ্চাইজিতে পৌঁছে, শুবমান গিল তাঁর অভিযানের শুরুটা দুর্দান্ত করেছিলেন। তিনি তাঁর সর্বোচ্চ আইপিএল স্কোর ৯৬ নথিভুক্ত করার পাশাপাশি ১৫১.০৯ স্ট্রাইক রেটে সাতটি ম্যাচে ২০৭ রান করেছেন।

জিটি বনাম এসআরএইচ ম্যাচে নজর রাখার জন্য খেলোয়াড় হিসেবে গিলকে বেছে নিয়ে পার্থিব প্যাটেল বলেছেন, “শুধু একজন খেলোয়াড় নির্বাচন করা কঠিন, প্রচুর ভালো খেলোয়াড় আছে। শুবমান গিল এমন একজন খেলোয়াড় যার দিকে নজর রাখতে হবে। সে ভালো ব্যাটিং করছিল, কিন্তু গত কয়েক ম্যাচে রান করতে পারেনি।” 

close whatsapp