আইপিএল ২০২২, ম্যাচ ৪০: গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ , ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন হার্দিক পান্ডিয়া, কয়েক ম্যাচের অফ ফর্ম কাটিয়ে শুবমান গিল রানে ফিরতে মরিয়া
আপডেট করা - Apr 27, 2022 2:58 pm

প্রিভিউ
বুধবার আইপিএল ২০২২-এর ৪০তম ম্যাচে গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের বিরুদ্ধে নামছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী দল টাইটান্স। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে নেমেই তারা ৭টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে এবং পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অসামান্য শক্তিশালী বোলিং লাইন-আপ সমৃদ্ধ রশিদ খান, মহম্মদ শামি, লকি ফার্গুসনদের দ্বারা। ওপেনিং জুটিকে আরও মজবুত হতে হবে।
অন্যদিকে সানরাইজার্স প্রথম দুই ম্যাচ হেরে অভিযান শুরু করার পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে এই মুহূর্তে টানা পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বৈচিত্র্যময় বোলিং ইউনিট নিয়মিত উইকেট তুলছে। পাশাপাশি অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করামরা ধারাবাহিকভাবে রান করছেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম দলের জন্য উদ্বেগজনক।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়েতে এটি সানরাইজার্সের প্রথম ম্যাচ এবং টাইটান্সের দ্বিতীয় ম্যাচ। এই কেন্দ্রে প্রাথমিকভাবে প্রচুর রান রান উঠলেও সম্প্রতি পিচ মন্থর হওয়ায় ১৭০-এর স্কোর ম্যাচ জেতার জন্য যথেষ্ট হওয়া উচিত।
সম্ভাব্য একাদশ
গুজরাত টাইটান্স
শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, যশ দয়াল, লকি ফার্গুসন, মহম্মদ শামি।
সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভিড মিলার – চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচ শেষ অবধি ক্রিজে থেকে জিতিয়ে এসেছিলেন। সেই ম্যাচে ৫১ বলে ৯৪ রানের ইনিংসের পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়ে ২২০ রান করেছেন ১৫৭.১৪ স্ট্রাইক রেটে।
রাহুল ত্রিপাঠী – তিন নম্বরে নেমে ৭ ম্যাচে ২১২ রান করেছেন ১৭২.২০ স্ট্রাইক রেটে। ১৯টি চারের পাশপাশি ১২টি ছয়ও মেরেছেন। মিডল অর্ডারে তাঁর সঙ্গে মার্করামের জুটি এখনও অবধি বেশ সফল।
অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া – ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন ১৩৬.৫৭ স্ট্রাইক রেটে এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ৪ উইকেট নিয়েছেন ৭.৫৬ ইকোনমি রেটে।
বোলার
মহম্মদ শামি – চলতি আইপিএলে জিটির সেরা বোলার এবং ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৭.২১ ইকোনমি রেটে। পাওয়ারপ্লেতে অনবদ্য বোলিং করছেন।
টি নটরাজন – নিখুঁত দক্ষতায় ইয়র্কার করা নটরাজন ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
উইকেটকিপার
নিকোলাস পুরান – ৭ ম্যাচে ১১৩ রান করেছেন ১২৪.১৭ স্ট্রাইক রেটে। এখনও বড় স্কোর না পেলেও বেশ কিছু ম্যাচে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে এসেছেন।
গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
এইডেন মার্করাম, শুবমান গিল, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নিকোলাস পুরান, ডেভিড মিলার, রশিদ খান, যশ দয়াল, মহম্মদ শামি, টি নটরাজন (সহ-অধিনায়ক), উমরান মালিক।