রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণ সবচেয়ে বেশী পরিপূর্ণ, মত পার্থিব প্যাটেলের

রয়্যালসকে আত্মতুষ্ট হওয়া থেকে সতর্ক করে দিইয়েছেন পার্থিব

Rajasthan Royals vs Kolkata Knight Riders
Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল মনে করেন যে রাজস্থান রয়্যালস (আরআর) একমাত্র আইপিএল ২০২২ দল যা একটি ‘সম্পূর্ণ’ বোলিং আক্রমণে পরিপূর্ণ। পার্থিব মতামত দিয়েছেন যে বোলিংয়ে বৈচিত্র্যের ক্ষেত্রে আরআর সমস্ত বাক্সে টিক দিয়েছে।

রয়্যালস লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল আইপিএল ২০২২-এ ১১.৩৩ গড়ে এবং ৭.২৮ ইকোনমি রেটে সাতটি ম্যাচে ১৮টি উইকেটসহ বর্তমানে শীর্ষস্থানীয় উইকেট শিকারী। এক ইনিংসে পাঁচ উইকেটের পাশাপাশি হ্যাটট্রিকও রয়েছে তাঁর।

রাজস্থান বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তারা মঙ্গলবার (২৬শে এপ্রিল) পুনেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মুখোমুখি হবে। ক্রিকবাজ-এ ম্যাচের প্রিভিউ করার সময় পার্থিব আরআর-এর বোলিং আক্রমণের প্রশংসা করে বলেছেন, “আইপিএল ২০২২-এ যদি একটি দলের সম্পূর্ণ বোলিং আক্রমণ থেকে থাকে, তবে তা হল রাজস্থান রয়্যালসের। প্রসিধ কৃষ্ণ একজন ভিন্ন বোলার এবং ওবেদ ম্যাককয় একজন বাঁ-হাতি বোলার। অশ্বিন ও চাহাল ভালো স্পিন জুটি। ট্রেন্ট বোল্টও আছে, তাই তাদের অনেক বৈচিত্র্য রয়েছে। রিয়ান পরাগ সাইড-আর্ম বোলিং করতে পারে, তাই তারা সব বক্সে টিক দিয়েছে। তারা এখনও পর্যন্ত যা করছে তা চালিয়ে যাওয়া উচিত।”

বাটলার ব্যর্থ হলে কি বাকিরা দায়িত্ব নেবেন? প্রশ্ন তুলেছেন পার্থিব

দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে রাজস্থানের শেষ ম্যাচে বোলাররা ২০০ রানের বেশী দিয়েছিল। ট্রেন্ট বোল্ট তাঁর চার ওভারে ৪৭ রান দেন এবং ওবেদ ম্যাককয় তিন ওভারে ৫২ রান দিয়েছিলেন। রিয়ান পরাগ এক ওভার বোলিং করে ২২ রান দেন। আরআর অবশ্য ১৫ রানে ম্যাচ জিতেছে কারণ ডিসি ২২৩ রান তাড়া করতে নেমে আট উইকেটে ২০৭ রানের বেশী এগোতে পারেনি।

যদিও আরআরকে একটি শক্তিশালী দলের মত দেখাচ্ছে, পার্থিব তাদের আত্মতুষ্টি নিয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে জস বাটলার একদিন না একদিন ব্যর্থ হবেনই। বাটলারের প্রতি নির্ভরতা না কমলে, অন্য ব্যাটারদের একটি চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করে পার্থিব অভিমত দিয়েছেন, “যদিও রাজস্থান রয়্যালসের আত্মতুষ্ট হওয়া উচিত নয়। জস বাটলার বড় রান পেয়েছেন, দেবদত্ত পাড়িক্কালও শেষ খেলায় কিছু রান করেছেন। সঞ্জু স্যামসনও ভালো শুরু করছেন। কিন্তু প্রশ্ন হল – বাটলার যদি দু-একটি ম্যাচে রান না করে, তা হলে কি পাড়িক্কাল ও স্যামসন বড় ইনিংস খেলার দায়িত্ব নেবেন?”

রাজস্থান রয়্যালসের ওপেনার বাটলার আইপিএল ২০২২-এ উত্তেজনাপূর্ণ ফর্মে রয়েছেন। তিনি অরেঞ্জ ক্যাপের অধিকারী, এবং সাত ম্যাচে তিনটি শতক এবং দুটি অর্ধশতকসহ ৪৯১ রান করেছেন।

close whatsapp