আইপিএল ২০২২, ম্যাচ ৩৯: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

বাটলার যে ফর্মে আছেন তাতে তাঁকে ফ্যান্টাসি দলের অধিনায়ক করার কথা ভাবা যেতে পারে

Jos Buttler
Jos Buttler. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

মঙ্গলবার আইপিএল ২০২২-এর ৩৯তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস যখন মুখোমুখি হবে তখন দুই দলেরই লক্ষ্য থাকবে প্রথম চারে নিজেদের জায়গা পোক্ত করার। এই সংস্করণে আগেরবার যখন দুড়ি দল মুখোমুখি হয় তখন আরসিবি ১৯.১ ওভারে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেট হাতে রেখে। আরসিবি বর্তমানে ৮টি ম্যাচের মধ্যে ৫টি জিতেছে এবং পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। তারা আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ৬৮ রানে অল-আউট হয়ে যায়।

রয়্যালস টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে জিততে সক্ষম হয়েছে। তারা বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, তবে এই ম্যাচে একটি জয় তাদের শীর্ষ অবস্থানে উঠতে সাহায্য করতে পারে। রয়্যালসের হয়ে শেষ দুটি ম্যাচেই জস বাটলার সেঞ্চুরি হাঁকিয়েছেন। 

পিচ রিপোর্ট

পুনেতে যে ৬টি ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে প্রথমে ব্যাট করা দল ৩বার এবং শেষে ব্যাট করা দল ৩বার জিতেছে। এই ম্যাচে প্রচুর রান ওঠার সম্ভাবনা। বাটলারের আগ্রাসী ব্যাটিংকে রোখার জন্য আরসিবি অতিরিক্ত সতর্ক থাকতে হবে। 

সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেসাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

রাজস্থান রয়্যালস

জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ড্যারিল মিচেল, রবিচন্দ্রন অশ্বিন, কেসি কারিয়াপ্পা, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ফাফ ডু প্লেসি – এখনও অবধি ৮৮ ও ৯৬ রানের দুটি উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন এবং বাকিগুলিতে ব্যর্থ হলেও বিরাটের অফ ফর্মের কারণে ডু প্লেসির উপর অতিরিক্ত দায়িত্ব রয়েছে। ২৫৫ রান করে ষষ্ঠ স্থানে রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়।

শিমরন হেটমায়ার – ৭ ম্যাচে ২২৪ রান করেছেন এবং মিডল অর্ডারে নেমে ১৭৯.২০ স্ট্রাইক রেটে রান করছেন। ১৪টি চারের পাশপাশি ১৭টি ছয়ও মেরেছেন।

অলরাউন্ডার 

গ্লেন ম্যাক্সওয়েল – ৫ ম্যাচে ১২৪ রান করেছেন ১৭৯.৭১ স্ট্রাইক রেট এবং ৩১.০০ গড়ে। একটি উইকেটও নিয়েছেন।

বোলার

ওয়ানিন্দু হাসারাঙ্গা – চলতি আইপিএলে আরসিবির সেরা বোলার এবং ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইলেটশিকারীদের তালিকায় অষ্টম স্থানে আছেন। একবার ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।

যুজবেন্দ্র চাহাল – এই আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক চাহাল হ্যাট-ট্রিকসহ এক ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। সব মিলিয়ে ১৮ উইকেট তাঁর সংগ্রহে।

উইকেটকিপার 

জস বাটলার – টুর্নামেন্টের সেরা ব্যাটার ইতোমধ্যেই তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। ৪৯১ রান করেছেন ১৬১.৫১ স্ট্রাইক রেটে।

দীনেশ কার্তিক – ৮ ম্যাচে ২১০ রান করেছেন ২০০ স্ট্রাইক রেটে এবং এই আইপিএলের এখনও অবধি সেরা ফিনিশার। ১৮টি চার ও ১৫টি ছয় মেরেছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জস বাটলার (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, দেবদত্ত পাড়িক্কাল, গ্লেন ম্যাক্সওয়েল, শিমরন হেটমায়ার, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (সহ-অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

close whatsapp