আইপিএলে হ্যারি কেনের সমর্থন আরসিবির দিকে, টটেনহ্যাম স্টারের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি
আপডেট করা - Apr 23, 2022 8:55 pm

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ক্রিকেটার হ্যারি কেন। টটেনহ্যাম হটস্পারের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। সেই হ্যারি কেনও সময় পেলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিকে চোখ রাখেন। ক্রিকেট খেরা প্রতি তাঁর ভাসবাসার কথা সকলেরই জানা। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর প্রিয় দলের নাম এতদিন কেউই জানতেন না। অবশেষে সেই কথাই সকলের সামনে আনলেন হ্যারি কেন। ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই তাঁর প্রিয় দল। আর আইপিএলে তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি।
ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলার প্রতিও তাঁর ভালবাসা রয়েছে। ইংল্যান্ডে বিরাট কোহলির সঙ্গে নাকি তিনি ক্রিকেট খেলেওছেন। সেই থেকেই নাকি প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে তাঁর সখ্যতা তৈরি হয়েছিল। বিরাট কোহলির সঙ্গে সোশ্যাল সাইটেও এই তারকার সম্পর্ক বেশ ভাল। এতদিনে সেই কথা সকলকে জানালেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক তথা টটেনহ্যাম হটস্পারের তারকা ফুটবলার হ্যারি কেন।
স্টার স্পোর্টসকে তিনি জানিয়েছেন, “আইপিএলে আমার দল হল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। আর আমি সত্যিই খুব ভাগ্যবান যে বেশ কয়েকবার তাঁর সঙ্গে সাক্ষাতও হয়েছে আমার। এবারের মরসুমে তারা বেশকিছু ভাল ক্রিকেটারকে দলে নিয়েছে। গতবার দূর্ভাগ্যবশত তাঁরা চেষ্টা করলেও সাফল্য পায়নি। আইপিএলে আরও অনেক দল রয়েছে। আমি তাদের প্রত্যেকেরই খেলা দেখি। তবে এবার আশা করছি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরও ভাল কিছু করবে”।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন দেখতে চান হ্যারি কেন
২০১৯ বিশ্বকাপের সময়ই এই দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। ২০১৯ সালে বিশ্বকাপ খেলার জন্য বেশ কয়েকদিন আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের প্রস্তুতির ফাঁকে হ্যারি কেনের সঙ্গে খোশ মেজাজে আড্ড দিতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। বিরাটের ক্রিকেট দেখতে বরাবরই নাকি ভালবাসেন হ্যারি কেন। আর সেজন্যই নাকি তাঁর প্রস্তুতি দেখতে ভারতীয় শিবিরে চলে এসেছিলেন তিনি।
বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গেও মুখ খুলেছেন হ্যারি কেন। তিনি জানিয়েছেন, “বিরাটের সঙ্গে আমি মাঝেমধ্যে ক্রিকেটও খেলেছি। এছাড়া তাঁর সঙ্গে আমার বেশ কয়েকবার সাক্ষাতও হয়েছে। আমরা ক্রিকেট খেলতে যেমন ভালবাসি তেমনই এই মুহূর্তে আইপিএল দেখাটাও উপভোগ করছি। বিরাটের খেলা দেখতে আমি সবসময়ই পছন্দ করি। তাঁর মতো ভাল মনের মানুষ খুব কমই রয়েছেন। তাঁর ব্যাটে যেমন আগুন রয়েছে, তেমনই তাঁর খেলার প্রতি রয়েছে প্যাশন”।
যদিও বিরাট কোহলির ব্যাটে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেই রানের ঝলক দেখা যায়নি। বরং একের পর এক ম্যাচে ব্যর্থ হতেই দেখা গিয়েছে বিরাট কোহলিকে। আইপিএলের মঞ্চে যা কখনও হয়নি, সেটাই এবার দেখা গিয়েছে। পরপর তিন ম্যাচে বিরাট কোহলি শূন্য রানে সাজঘরে ফিরেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও রান পাননি। যদিও তাঁর বন্ধু হ্যারি কেন কিন্তু বিরাট কোহলিকে নিয়ে যথেষ্ট আশাবাদী।