এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়াকেই সেরা অধিনায়ক হিসাবে মনে করছেন ব্র্যাড হগ

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখাযাচ্ছে হার্দিক পান্ডিাকে। এতদিন সকলেই তাঁকে সেরা অলরাউন্ডার হিসাবে জেনেছেন। ফিনিশারের ভূমিকাও পালন করেছেন হার্দিক পান্ডিয়া। এবার সেই হার্দিক পান্ডিয়াকেই এবারের আইপিএলের সেরা অধিনায়ক হিসাবে আখ্যা দিলেন প্রাক্তন অজি তারকা ব্র্যাড হগ। এখনও পর্যন্ত এবারের আইপিএলে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে গুজরাত টাইটান্স। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার ওপরেও রয়েছে তারা। তার সমস্ত কৃতিত্ব হার্দিক পান্ডিয়াকেই দিচ্ছেন ব্র্যাড হগ।

এবারের আইপিএলে নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করেছে গুজরাত টাইটান্স। মরসুম শুরু হওয়ার বহু আগেই তাঁকে গুজরাতের অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। আর সেই সিদ্ধান্ত যে একেবারে ভুল ছিল না তা মাঠে নেমেই বুঝিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর নেতৃত্বে এবারের আইপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করেছে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত এবারের আইপিএলের সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে তাদের কাছেই

এখনও পর্যন্ত আইপিএলে ৬টি ম্যাচ খেলেছে তারা। যারমধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে গুজরাত টাইটান্স। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে রয়েছে তারা। আর এই সাফল্যের সমস্ত কৃতিত্বটাই অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ব্র্যাড হগ দিয়েছেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। তাঁর পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের দক্ষতা দেখেই ক্রমশ মুগ্ধ হয়ে যাচ্ছেন ব্র্যাড হগ। হার্দিকের প্রশংসাই শোনাগেল শুধু তাঁর মুখে।

আইপিএলে ৬টির মধ্যে পাঁচ ম্যাচে জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স

নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্র্যাড হগ এই প্রসঙ্গে জানিয়েছেন, “কোনও দলে যদি সেরা বোলিং অ্যাটাক থাকে, তবে সেই দল শীর্ষে পৌঁছবেই। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সকে যোগ্য নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আমার মতে এই মুহূর্তে এবারের আইপিএলে সেরা অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া”।

তিনি আরও জানিয়েছেন, “আগামী দু বছরের মধ্যে যদি হার্দিক পান্ডিয়াকে ভারতের সাদা বলের ফর্ম্যাটে নেতৃত্ব দিতে দেখি, তবে খুব একটা অবাক হব না। তিনি সত্যিই একজন যোগ্য নেতা এবং সঠিক রাস্তাতেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যখন ক্রমশই দলের ওপর চাপ বাড়তে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে চাপটা নিজের ওপর নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে”।

এবারের আইপিএলে নামার আগে থেকেই সকলের চোখ ছিল হার্দিক পান্ডিয়ার ওপর। একে নতুন দায়িত্ব। যদিও তাঁকে অল রাউন্ডার হিসাবে ফের দেখা যায় কিনা তার দিকেই ছিল সকলের সবচেয়ে বেশী নজর। যদিও সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে যেমন চমক দেখিয়েছেন। তেমনই বল হাতেও উইকেট তুলেছেন হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে দলকে জয়ের পথেও এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। আর এই সবকিছু দেখেই হার্দিকে মুগ্ধ ব্র্যাড হগ।

close whatsapp