আইপিএল ২০২২, ম্যাচ ৩৪: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

আগের ম্যাচে হ্যাট-ট্রিকসহ ৫ উইকেট নেওয়া চাহালকে ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে ভাবা যেতে পারে

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শুক্রবার দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস আইপিএল ২০২২-এর ৩৪তম ম্যাচ খেলবে। উভয় দলই তাদের আগের ম্যাচ জিতেছে এবং জয়ের দৌড় অব্যাহত রাখতে চাইবে। ডিসি ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে। তারা তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসকে ১১৫ রানের স্কোরে সীমাবদ্ধ রাখার পরে এবং ৯ উইকেট হাতে রেখে মাত্র ১০.৩ ওভারে সেই স্কোর তাড়া করে। কোভিডের কারণে তাদের দুই খেলোয়াড় মিচেল মার্শ ও টিম সাইফার্ট নেই।

আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ রানে জেতার ক্ষেত্রে জস বাটলারের সেঞ্চুরি এবং যুজবেন্দ্র চাহালের হ্যাট-ট্রিকসহ পাঁচ উইকেট বড় অবদান রেখেছে। আরআর টুর্নামেন্টে ৬টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে এবং পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

পিচ রিপোর্ট

গত শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। সেই ম্যাচে শুরুর দিকে বোলারদের অনুকূলে পিচ থাকলেও, ম্যাচ যতো এগিয়েছিল ততো ব্যাটাররা সাহায্য পাচ্ছিল। টসজয়ী অধিনায়ক বোলিং নেওয়ার কথা ভাববে।  

সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), সরফরাজ খান, রভম্যান পাওয়েল, ললিত যাদব, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।

রাজস্থান রয়্যালস

রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, ডোয়েন প্রিটোরিয়াস, মাহীষ ঠীকশানা, মুকেশ চৌধুরী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নার – জাতীয় দলের হয়ে খেলে এসে যখন থেকে দলের যোগ দিয়েছেন তখন থেকেই ভরসা যোগাচ্ছেন। পরপর তিন ম্যাচে হাফ সেঞ্চুরিসহ ৪ ইনিংসে মোট ১৯৩ রান করেছেন ১৬০.৮৩ স্ট্রাইক রেটে।

শিমরন হেটমায়ার – অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দশম স্থানে থাকা হেটমায়ার ৬ ম্যাচে ২২৩ রান করেছেন। ১৭৯.৮৩ স্ট্রাইক রেট বজায় রাখার পাশাপাশি ১৪টি চার ও ১৭টি ছয় মেরেছেন।

অলরাউন্ডার 

অক্ষর প্যাটেল – ৬ ম্যাচে ৩ উইকেট নেওয়া অক্ষর আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট তোলেন। ব্যাট হাতে ৭৮ রান করেছেন ১৮৫.৭১ স্ট্রাইক রেটে।

বোলার

কুলদীপ যাদব – চলতি আইপিএলে কুলদীপকে উজ্জীবিত মেজাজে দেখা যাচ্ছে এবং ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইলেটশিকারী। ইকোনমি রেট ৭.৮৫।

যুজবেন্দ্র চাহাল – ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এই মুহূর্তে পার্পল ক্যাপের অধিকারী চাহাল আগের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হ্যাট-ট্রিক করেছিলেন। ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে চাহাল ভালো বিকল্প হতে পারেন।

উইকেটকিপার 

জস বাটলার – ৬ ম্যাচে ৩৭৫ রান করেছেন ৭৫.০০ গড়ে এবং ১৫৬.৯০ স্ট্রাইক রেটে, এবং এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন। ইতোমধ্যেই দুটি সেঞ্চুরি তাঁর দখলে।

সঞ্জু স্যামসন – ১৫৫ রান করেছেন ১৫৮.১৬ স্ট্রাইক রেটে। প্রতি ম্যাচেই ভালো শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ হচ্ছেন। তবে দিল্লির বিরুদ্ধে সেই ব্যর্থতা ঘোচাতে চাইবেন।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থা রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

পৃথ্বী শ, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, ট্রেন্ট বোল্ট, কুলদীপ যাদব (সহ-অধিনায়ক), খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল (অধিনায়ক)

close whatsapp