আইপিএল ২০২২, ম্যাচ ৩৩: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
দুই দলের অলরাউন্ডাররাই ফর্মে নেই, তাই ফ্যান্টাসি দল গঠনের সময় একজনের বেশী অলরাউন্ডার না নেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত হবে
আপডেট করা - Apr 21, 2022 3:55 pm

প্রিভিউ
মুম্বাইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে বৃহস্পতিবার আইপিএল ২০২২-এর ৩৩তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। এমআই একমাত্র দল যারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে ১৮ রানে হেরেছে।
অন্যদিকে সিএসকে চলতি আইপিএলে তাদের পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের প্রথম জয়ের স্বাদ পেলেও পরের ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হোঁচট খেয়েছে। জিটি ১৯.৫ ওভারে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেট হাতে রেখে। এমআই এবং সিএসকে উভয় দলই এই ম্যাচে তাদের বোলিং ইউনি্টের থেকে আরও ভালো পারফরম্যান্সের আশা করবে।
পিচ রিপোর্ট
এই কেন্দ্রে খেলা ১১টি ম্যাচের মধ্যে ৫টিতে প্রথমে ব্যাট করা দলগুলি জিতেছে। তাই টস জিতে প্রথমে বোলিং করার ফর্মুলা সব ম্যাচে কাজ নাও করতে পারে। আরসিবি এবং এলএসজির মধ্যে শেষ খেলায় যে ব্যাটাররা সময় নিয়ে ব্যাটিং করেছিল তারা বড় রান তুলতে পেরেছিল। তাই অফ ফর্মে থাকা রোহিত বা মইন এই ম্যাচে সময় নিয়ে ইনিংস শুরু করলে বড় রানের আশা করতে পারেন।
সম্ভাব্য একাদশ
মুম্বই ইন্ডিয়ান্স
ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উমাদকাট, মুরুগান অশ্বিন, রাইলি মেরেডিথ, জসপ্রিত বুমরাহ্।
চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, ডোয়েন প্রিটোরিয়াস, মাহীষ ঠীকশানা, মুকেশ চৌধুরী।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
সূর্যকুমার যাদব – চোটের কারণে প্রথম থেকে খেলতে না পারলেও একবার একাদশে ঢোকার পরে তিনিই দলের প্রধান ব্যাটার হয়ে উঠেছেন। ৪ ম্যাচে ২০০ রান করেছেন দুটি হাফ সেঞ্চুরিসহ, স্ট্রাইক রেট ১৫৩.৮৪।
শিবম দুবে – অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে থাকা শিবম ৬ ম্যাচে ২২৬ রান করেছেন দুটি হাফ সেঞ্চুরিসহ। ১৬৮.৬৫ স্ট্রাইক রেট বজায় রাখার পাশাপাশি ১৮টি চার ও ১৩টি ছয় মেরেছেন।
অলরাউন্ডার
রবীন্দ্র জাডেজা – মরসুমের প্রথম দিকে নিয়মিত বোলিং না করলেও গত দুই ম্যাচ থেকে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং করছেন এবং ৬ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ১২৯.৪১-এর স্ট্রাইক রেট উন্নত করার কথা ভাববেন।
বোলার
জয়দেব উনাদকাট – চলতি আইপিএলে অত্যাশ্চর্যভাবে ব্যর্থ হওয়া জসপ্রিত বুমরাহর চেয়ে ডেথ বোলার হিসেবে অধিক কার্যকরী হওয়া উনাদকাট ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন, যা ৬ ম্যাচ খেলা বুমরাহর উইকেটের সংখ্যার সমান। লোয়ার অর্ডারে নেমে ১৪৪.৪৪ স্ট্রাইক রেটে ৩৯ রানও করেছেন।
মাহীষ ঠীকশানা – সবে ৩ ম্যাচ খেলেছেন, এর মধ্যেই ছয় উইকেট দখলে। পাওয়ারপ্লের কঠিন ওভারে বোলিং করে উইকেট তুলছেন নিয়মিত। ৭.৩৩-এর ভদ্রস্থ ইকোনমি রেটও বজায় রেখেছেন।
উইকেটকিপার
ঈশান কিষাণ – ৬ ম্যাচে ১৯১ রান করেছেন ৩৮.২০ গড়ে। শুরুতে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও তারপর থেকে রান কমে এসেছে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঈশান কিষাণ, রবিন উথাপ্পা, ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্রাভো, জয়দেব উনাদকাট, মাহীষ ঠীকশানা (সহ-অধিনায়ক), মুরুগান অশ্বিন।