এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কার পরিবর্ত হিসাবে সংযুক্ত আরব আমিরশাহীর ভাবনা
আপডেট করা - Jul 26, 2022 2:19 pm

শেষপর্যন্ত কী শ্রীলঙ্কা থেকে সরে সংযুক্ত আরব আমিরশাহীতেই হতে চলেছে এশিয়া কাপ। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তারে সেই সম্ভাবনাই এখন প্রবল। শোনাযাচ্ছে শ্রীল্কার পরিস্থিতির কথা বিচার করে এবারের এশিয়া কাপ সেখান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিশাহীতে হতে পারে। আর তাতেই চিন্তার ভাঁজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের কপালে। এশিয়া কাপ যদি তাদের দেশ থেকে সরে যায় তবে প্রায় ৬ মিলিয়ন ডলার লোকসান হবে শ্রীলঙ্কার। এই পরিস্থতিতে তা নিয়েই চিন্তিত তারা।
শ্রীলঙ্কা জুড়ে আর্থিক মন্দা এবং পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ার খবর সামনে আসার পর থেকেই শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই সময়ই জয় শাহের একটা মন্তব্য ক্রিকেট বিশ্ব জুড়ে নতুন জল্পনার সৃষ্টি করেছিল। তাঁর মন্তব্য অনুযায়ী এবারের এসিা কাপ শ্রীলঙ্কা থেকে সরে যাওয়ারই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার সেই সম্ভাবনাই ক্রমশ জোরালো হতে চলেছে।
আগামী ২৭ অগস্টের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে তাদের অবস্থান সম্বন্ধে জানানোর কথা আগেই বলা হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে। তারইমধ্যে শোনাযাচ্ছে শ্রীলঙ্কা থেকে এবার নাকি সরে যেতে চলেছে এবারের এশিয়া কাপও। শ্রীলঙ্কা জুড়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে এক বিরাট আর্থিক মন্দা। যার জেরে গোটা শ্রীলঙ্কা জুড়ে শুরু হয়েছে এক অচলাবস্থা। রাস্তায় নেমে পড়েছেন শ্রীলঙ্কার সাধারণ নাগরিকরাও।
সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে এশিয়া কাপ
এই মুহূর্তে শ্রীলঙ্কায় বিভিন্ন জিনিসের দাম আকাশছোঁয়া। যেখানে সাধারণ নাগরিককে চাল কিনতে হচ্ছে ৫০০ টাকায়। শিশুদের খাদ্যদ্রব্যের দামও সাধারণের নাগালের বইরে চলে গিয়েছে। এই অবস্থার জেরে বন্ধ হয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় বিদ্যুত পরিসেবা। সেইসঙ্গে স্কুল কলেজও বন্ধ রাখা হচ্ছে আংশিক সময়ের জন্য। এমন পরিস্থিতি দেখার পর থেকেই চিন্তা বেড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তাদের মধ্যে।
শোনাযাচ্ছে ইতিমধ্যেই এশিয়া কাপ আয়োজনের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। এর এআ ঘটনা যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বড়সড় ক্ষতির মুখে ঠেলে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। যেভাবে শ্রীলঙ্কা জুড়ে সকলে প্রতিবাদে সামিল হয়েছেন। রাস্তায় সাধারণ জনগন আন্দোলনে নেমেছেন। এমন পরিস্থিতি এশিয়া কাপের মাঝে সমস্যা তৈরি হলেও হতে পারে বলে মনে করেছেন এসিসি-র কর্তারা। যদিও এখনই কোনওকিছু চূড়ান্ত হয়নি।
কিন্তু শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। যদিও শ্রীলঙ্কা এখনও তাদের মাঠেই এশিয়া কাপ আয়োজনের ব্যপারে যথেষ্ট আশাবাদী রয়েছে।