আইপিএল ২০২২, ম্যাচ ৩২: দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

৪৭৭ ফ্যান্টাসি পয়েন্ট নিয়ে কুলদীপ যাদব এই ম্যাচে অংশ নিতে চলা খেলোয়াড়দের মধ্যে সবার আগে

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

বুধবার আইপিএল ২০২২-এর ৩২তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হবে। মিচেল মার্শ কোভিড আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নেই। আপাতত দিল্লির অন্য কোন সদস্য কোভিড পজিটিভ হননি। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে ডিসি আগের ম্যাচে আরসিবির বিপক্ষে ১৬ রানে হেরেছে। বোলাররা আরসিবির বিপক্ষে শেষ ৫ ওভারে ৭৪ রান দেন। ব্যাটিং বিভাগে দলটি ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ এবং ঋষভ পন্তের উপর অনেক বেশি নির্ভরশীল, যা একটি বড় উদ্বেগের বিষয়। অনরিখ নর্কিয়া এই ম্যাচে ফিরে আসতে পারেন।

অন্যদিকে পাঞ্জাব কিংস তাদের আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫১ রানে অল আউট হয়ে যায় এবং প্রতিপক্ষ ১৮.৫ ওভারে এই লক্ষ্য তাড়া করে। লিয়াম লিভিংস্টোন ছাড়া কেউই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন না। পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব সপ্তম স্থানে এবং দিল্লি ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

পিচ রিপোর্ট

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচে প্রচুর রান উঠছে। তাই টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাট করে বিশাল স্কোর খাড়া করার কথা ভাবতে পারে। এই মাঠে আগের ম্যাচে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স মিলে ৪২০-র বেশি রান তুলেছিল। 

সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস   

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, টিম সাইফার্ট, যশ ধুল, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অনরিখ নর্কিয়া, খলিল আহমেদ।

পাঞ্জাব কিংস

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটকিপার), প্রেরক মাঁকড়, কাগিসো রাবাডা, সন্দীপ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

পৃথ্বী শ – ৬ ম্যাচে ১৭৬ রান করেছেন দুটি হাফ সেঞ্চুরিসহ। পাওয়ারপ্লে ওভারে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দিল্লিকে বড় রান তুলতে সাহায্য করবে। এই মুহূর্তে তাঁর স্ট্রাইক রেট ১৬৪.৪৮।

শিখর ধাওয়ান – ৬ ম্যাচে ২০৫ রান করেছেন একটি হাফ সেঞ্চুরিসহ। প্রত্যেক ম্যাচেই ভালো শুরু করেও বড় স্কোর তুলতে না পারার ব্যর্থতা দিল্লির বিরুদ্ধে ঘোচাতে চাইবেন ধাওয়ান।

অলরাউন্ডার 

লিয়াম লিভিংস্টোন – পাঞ্জাব কিংসের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার লিভিংস্টোন ৬ ম্যাচে ২২৪ রান করেছেন ১৮৫.১২ স্ট্রাইক রেটে। বল হাতে দুটি উইকেটও নিয়েছেন।

বোলার

কুলদীপ যাদব – ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ১৪.৭২ গড়ে। অনেক দিন পর তাঁকে ভালো ছন্দে দেখাচ্ছে এবং এই ম্যাচেও তাঁর কাছ থেকে উইকেটের প্রত্যাশা রাখবে দল।

রাহুল চাহার – পাঞ্জাবের বোলিংয়ে প্রতি ম্যাচেই ভরসা যোগাচ্ছেন। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন ৭.২০ ইকোনমি রেটে।

উইকেটকিপার 

ঋষভ পান্ত – ৫ ম্যাচে ১৪৪ রান করেছেন ১৪৬.৯৩ স্ট্রাইক রেটে। এখনও চেনা মেজাজের বিধ্বংসী পান্তকে দেখা না গেলেও পাঞ্জাবের তুলনামূলক দুর্বল বোলিংয়ের বিরুদ্ধে পান্তের দিক থেকে একটি ঝোড়ো ইনিংস আশা করাই যায়।

দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), ললিত যাদব, কাগিসো রাবাডা, কুলদীপ যাদব (অধিনায়ক), রাহুল চাহার, খলিল আহমেদ।

close whatsapp