যুজবেন্দ্র চাহাল তাঁর সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড ভঙতে পারবেন বলেই আশাবাদী অমিত মিশ্র

Rajasthan Royals vs Lucknow Super Giants
Rajasthan Royals vs Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন যুজবেন্দ্র চাহাল। প্রতিযোগিতায় দিন যত এগোচ্ছে যুজবেন্দ্র চাহাল ততই ভয়ঙ্কর হয়ে উঠছেন। প্রতিপক্ষ ব্যাটারদের তাঁর সামনে এগোতেই দিচ্ছেন না তিনি। তাঁর এক ওভারেই যেন ম্যাচের মোর ঘুরে যাচ্ছে। যুজবেন্দ্র চাহালকে দেখে আপ্লুত সকলেই। সেই তালিকায় এবার আরেক নাম অমিত মিশ্র। আইপিএলের মঞ্চে অমিত মিশ্ররও সাফল্য কম নেই। একমাত্র তাঁরই রয়েছে তিনটি হ্যাটট্রিক।

সেই অমিত মিশ্রও এবার যুজবেন্দ্র চাহালকে দেখে ভয় পাচ্ছেন। তাঁর রেকর্ড আর কতদিন অক্ষত থাকবে, সেটাই বুঝে উঠতে পারছেন না তিনিও। তবে ভারতের এই স্পিনারকে দেখে খুশিও হচ্ছেন অমিত মিশ্র। এমনভাবে যুজবেন্দ্র চাহাল এগোতে থাকলে, শাঘ্রই তাঁর তিনটি হ্যাটট্রিকের রেকর্ডও যুজবেন্দ্র চাহাল ভেঙে দেবেন বলে মনে করছেন অমিত মিশ্র। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অল্পের জন্য ডাবল হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে চাহালের। কিন্তু রেকর্ড ভাঙার দিন খুব একটা দেরী নেই।

আইপিএলের মঞ্চে অমিত মিশ্রর সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে

যুজবেন্দ্র চাহালের এমন পারফরম্যান্স দেখে সোশ্যাল সাইটেই অমিত মিশ্র লিখেছেন, “প্রিয় চাহাল, গতকালের ম্যাচে তাঁর দুর্ধর্ষ হ্যাটট্রিক দেখে আমি মোহিত হয়ে গিয়েছি। একজন যোগ্য লেগ ব্রেক বোলারের জন্য যে পিচ এবং কন্ডিশন কোনও প্রভাব যে ফেলতে পারে না তা প্রমাণ করে দিয়েছো তুমি। আমি আশাবাদী তুমি আইপিএলে আমার তিনটি  হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে দেবে”।

সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিরাট রানের পাহাড় গড়ে তুলেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু জবাবে পাল্টা লড়াইটা কলকাতার নাইটরাও যথেষ্ট হাড্ডাহাড্ডি করেছিল। একসময় মনে হয়েছিল ম্যাচটা হয়ত রাজস্থান রয়্যালসের হাত থেকে বেরিয়ে যেতেই চলেছে। কিন্তু সেই সময়ই সঞ্জু স্যামসনের ত্রাতা যুজবেন্দ্র চাহাল। ম্যাচে শুধু পাঁচ উইকেটই তিনি নিলেন না, ১৭ নম্বর ওভারে এসে হ্যাটট্রিকও করেন এই লেগ স্পিনার। একইসঙ্গে ম্যাচের সেরার পুরষ্কারও যায় তাঁরই হাতে।

১৭টি উইকেট নিয়ে এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ উইকেটের তালিকায় রয়েছেন যুজবেন্দ্র চাহাল

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী হ্যাটট্রিক করার রেকর্ড রয়েছে অমিত মিশ্রর। কিন্তু যুজবেন্দ্র চাহাল যে গতিতে এগোচ্ছেন তাতে সেই রেকর্ড ভেঙে গেলে অবাক হবেন না তিনিও। ২০০৮, ২০১ এবং ২০১২ সালে হ্যাটট্রিক করেছিলেন অমিত মিশ্র। এবারের আইপিএলে যুজবেন্দ্র চাহাল রয়েছে কেরিয়ারের সেরা ফর্মে। মাত্র ছয় ম্যাচ খেলেই ১৭টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। সোমবার ডাবল হ্যাটট্রিকটা হাতছাড়া হয়েছে অল্পের জন্য। প্রতিযোগিতা এখনও অনেক বাকি। চাহাল যে এই মঞ্চেই আরও হ্যাটট্রিক করবেন না সেই নিশ্চয়তা নেই কারোর কাছেই। অমিত মিশ্রও নিজের রেকর্ড ভাঙাটা দেখতে চাইছেন চাহালের থেকে।

close whatsapp