শূন্য রানে আউট হওয়ার পর বিরাট কোহলির মুখে অদ্ভূত অভিব্যক্তি, শোরগোল টুইটার জুড়ে

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Dinsey+Hotstar)

বিরাট কোহলির হলটা কী। যে ব্যাটার মাঠে নামা মানেই একের পর এক রেকর্ড। সেইসঙ্গে রানের ফোয়ারা। সেই বিরাট কোহলির ব্যাটেই এবার যেন রানের খরা এসেছে। আইপিএলে সাতটি ম্যাচ খেলা হয়ে গেলেও বিরাটের ব্যাটে রানের দেখা নেই। আর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধ তো রাে খাতাই খুলতে পারলেন ভারতীয় দল তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। আর তা দেখেই সকলে হতবাক। বিরাট কোহলি নিজেও হয়ত অবাকই হচ্ছেন। আউট হওয়ার পর বিরাটের মুখের অভিব্যক্তিই সেই ছবি বুঝিয়ে দিচ্ছে।

বিরাট কোহলির সঙ্গে এই রানের স্কোর গুলো যেন একেবারেই মানিয়ে নেওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মাত্র দুবার ৪০ রানের গন্ডী টপকাতে পেরেছেন বিরাট কোহলি। বাকি সব ম্যাচেই ২০ রানও টপকাতে পারেননি তিনি। আর মঙ্গলবার লনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। দুশমন্ত চামিরার বলে আউট হওয়ার পর বিরাট কোহলির নিজেই যেন কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। হতাশা চাপতে নাকি আউট হওয়ার পর তাঁর মুখের সেই হাসি হতাশার ছিল, সেটা  নিয়েই এখন তোলপাড় টুইটার।

২০১৭ সালে শেষবার আইপিএলের মঞ্চে শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। মাঝে কেটে গিয়েছে পাঁচ বছর। ২০২২ সালে ফের  শূন্য রানে মাঠ ছাড়তে হল বিরাট কোহলিকে। তাঁর সমর্থকরা কিছুতেই যেন এটা মেনে নিতে পারছেন না। এর আগের ম্যাচে বিরাট কোহলিকে সকলে রান আউট হতে দেখেছিল। তারপরও সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল। বিরাট কোহলিকে দল থেকে বসিয়ে দেওয়ারও দাবী উঠেছিল। এবার তো রানের খাতাই খুলতে পারলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক।


https://twitter.com/alive4virat/status/1516428026749554691
https://twitter.com/cheeks_cmon/status/1516423843493171210
https://twitter.com/__muzzamil__/status/1516424620018376705

ভারতীয় দলের জার্সিতে ২০১৯ সালে শেষবার শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই যেন খারাপ পারফরম্যান্স তাঁকে ঘিরে ধরেছে। মাঝে সমস্ত জায়গা থেকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট। নিজের পারফরম্যান্সে আরও মনযোগ দেওয়ার জন্যই ছিল সেই সিদ্ধান্ত। কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলির ব্যাটে রান নেই। চিন্তা বাড়ছে। সেটাই হয়ত এখন স্বাভাবিক।

close whatsapp