যুজবেন্দ্র চাহালকে ভারতের অন্যতম সেরা লেগ স্পিনার বললেন লসিথ মালিঙ্গা

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এখন যদি সবচেয়ে চর্চা কোনও একজনকে নিয়ে হয়ে থাকেন তাঁর নাম হল যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের জস বাটলারের সঙ্গে এই তারকাই এখন তাদের জয়ের প্রধান কারিগড়। গতম্যাচেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ৪০ রান দিয়ে পাঁচ উইকেট যেমন নিয়েছেন, তেমনই এই মরসুমের আইপিএলে প্রথম  হ্যাটট্রিকের মালিকও তিনি। আর ম্যাচ শেষে সেই যুজবেন্দ্র চাহালের পারফরম্যান্সেই মুগ্ধ লসিথ মালিঙ্গা।

এবারের আইপিএলের শুরু থেকেই একের পর এক  উইকেট নিয়ে সকলকে চমকে দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সটা বোধ হয় এখনও আইপিএলে আইপিএলের মঞ্চে সেরা। ৪০ রান দিয়ে একাই নিয়েছেন পাঁচ উইকেট। কেকেআরের গোটা ব্যাটিং লাইনআপটাই ধসিয়ে দিয়েছেন তিনি একা। ম্যাচের সেরার পুরষ্কারও গিয়েছে চাহালেরই হাতে। আর চাহালের এমন পারফরম্যান্স দেখে প্রশংসা না করে থাকতে পারছেন না খোদ লসিথ মালিঙ্গাই।

আইপিএলের মঞ্চে একজন লেগ স্পিনার যে কতটা গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করতে পারেন, তা নাকি যুজবেন্দ্র চাহালই এদিন বুঝিয়ে দিয়েছেন বলে মনে করেন লসিথ মালিঙ্গা। এক ওভারে শ্রেয়স আইয়ার, শিবম মাভি এবং প্যাট কামিন্সদের সাজঘরে ফিরিয়ে নাইট রাইডার্সকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। ১৭ নম্বর ওভারেই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন এই যুজবেন্দ্র চাহাল। তাঁর প্রশংসাই শোনা গেল লসিথ মালিঙ্গার মুখে।

এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করার রেকর্ড যুজবেন্দ্র চাহালের

ম্যাচ শেষে মালিঙ্গা জানিয়েছেন, “যুজবেন্দ্র চাহালের অভিজ্ঞতা রয়েছে। আমার মতে এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা লেগ স্পিনার হলেন যুজবেন্দ্র চাহাল। শুধু ভারতেরই নয়, আইপিএলেরও সেরা লেগ স্পিনার তিনি। তিনি দেখিয়েছেন কেমনভাবে নিজের দক্ষতা ধরে রাখতে হয় এবং তা কাজে লাগাতে হয়। তিনি যে প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য একেবারে প্রস্তুত সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি”।

মালিঙ্গা আরও জানিয়েছেন, “লেগ স্পিনারদের সবসময়ই উইকেট নেওয়ার দক্ষতা বেশী রয়েছে। আর যুজবেন্দ্র চাহাল যে কতটা দক্ষ এবং এক ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তা বুঝিয়ে দিয়েছেন”।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিং পেয়েছিল রাজস্থান রয়্যালস। শুরু থেকেই ছিল জস বাটলারের দাপট। তাঁর হাত ধরেই রাজস্থান পৌঁছেছিল ২১৭ রানে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ রান। যদিও নাইট রািডার্স লড়াইটা চালিয়েছিল। কিন্তু ১৭ নম্বর ওভারে যুজবেন্দ্র চাহালই গোটা ম্যাচের চিত্রটা বদলে দেন। তাঁর হ্যাটট্রিকেই রাজস্থান রয়্যালসের জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল।

close whatsapp