দীনেশ কার্তিকের পারফরম্যান্সে মুগ্ধ সাইমন ডুল, ডিকে-র টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী তিনি

Dinesh Karthik and Harshal Patel
Dinesh Karthik and Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক।  মাত্র ছয় ম্যাচ খেলেই ১৯৭ রান করে ফেলেছেন তিনি। যদিও রানের জন্য নয়, এবারের আইপিএলে দীনেশ কার্তিক যে ফর্মে খেলছেন, তা দেখেই সকলে আপ্লুত হয়েছে। একইসঙ্গে দীনেশ কার্তিককে ভারতীয় দলে ফেরানোরও একটা দাবী শুরু হয়েছে। সেই সুরেই সুর মেলালেন প্রাক্তন নিউ জিল্যান্ড তারকা সাইমন ডুল। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিককে ভারতীয় টি টোয়েন্টি স্কোয়াডে ফেরানো উচিত্ বলেই মনে করেন তিনি।

২০১৯ সালে শেষবার দীনেশ কার্তিককে ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। বিশ্বকাপের দলে ছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে ৩ বছর। দীনেশ কার্তিককে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। সকলে যখন নানান কথা বলতে শুরু করে দিয়েছেন, দীনেশ কার্তিক কিন্তু নিজের লক্ষ্য অবিচল থেকেছেন। বয়সটা তাঁর কাছে সংখ্যা মাত্র। ভারতীয় দলে ফের প্রত্যাবর্তন করাটাই তাঁর কাছে এখন প্রধান লক্ষ্য। তবে ভূমিকাটা খানিকটা আসাদা। ফিনিশার হিসাবেই টিম ইন্ডিয়ার শিবিরে ফের ফিরতে চান বিরাট কোহলি।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন দীনেশ কার্তিক। প্রথম দিন থেকেই দলের হয়ে নিজের ভূমিকা নিয়ে পরিষ্কার বার্তা দিয়ে রেখেছিলেন দীনেশ। এবারের আইপিএলে আরসিবির হয়ে সেরা ফিনিশার হয়ে উঠতে চান তিনি। আর প্রথম ম্যাচ থেকেই সেই ঝলক সকলে দেখতে পাচ্ছেন। ছটি ম্যাচের মধ্যে মাত্র একবার আউট হয়েছেন তিনি। প্রতিটি ম্যাচেই শেষের দিকে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের প্রধান কারিগড় তিনি। গতম্যাচেই দীনেশ কার্তিককে একই কাজ করতে দেখা গিয়েছে।

দীনেশ কার্তিকের ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী সাইমন ডুল

শনিবারই দীনেশ কার্তিকের সেই ঝোরো ইনিংস দেখার পর সোশ্যাল সাইটে সকলে তাঁর ভারতীয় দলে ফেরা নিয়ে সরব হয়েছিলেন। যেখানে বেশকিছু প্রাক্তন তারকারাও সামিল হয়েছিলেন। দীনেশ কার্তিকের হয়ে টুইটে সেই কথা লিখেওছিলেন অনেকে। রবি শাস্ত্রীর মতো কোচও দীনেশ কার্তিকের পারফরম্যান্সে মুগ্ধ। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন সাইমন ডুল। দীনেশ কার্তিকের পারফরম্যান্স দেখে এই নিউ জিল্যান্ডের প্রাক্তন তারকাও বেশ খুশি। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে ফেরানো উচিত্ বলেও মনে করেন তিনি।

স্টার স্পোর্টসে কথা বলার সময় তিনি জানিয়েছেন, “আমার মনে হচ্ছে এই বছরের শেষের দিকে ডিকে অস্ট্রেলিয়া যাচ্ছেন। ভারতীয় দলে অবস্য রয়েছেন ঋষভ পন্থ এবং ব্যাকআপ উইকেট কিপার হিসাবে লোকেশ রাহুল। সেক্ষেত্রে ডিকে-কে নেওয়াটা সম্ভভ নয়। কিন্তু ব্যাক আপ ব্যাটার হিসাবে দীনেশ কার্তিককে দেখা যেতেই পারে। পাঁচ, ছয় থেকে সাত যেকোনও পজিশনেই ব্যাটিং করার দক্ষতা রয়েছে দীনেশ কার্তিকের। তিনি দুর্ধর্ষ ক্রিকেট খেলছেন এবং এই মুহূর্তে তাঁর আত্মবিশ্বাসও তুঙ্গে”।

নাইটদের হয়ে তেমন পারফরম্যান্স করতে পারছিলেন না বলে এই মরসুমের আগে দীনেশ কার্তিককে ছে়ড়ে দেওয়া হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ৫.৫০ কোটি টাকায় এবার দলে নিয়েছে। সেই সিদ্ধান্তটা যে এতটুকু ভুল ছিল না, তা হয়ত এখন স্পষ্ট। ইতিমধ্যেই আইপিএলে ১৯৭ রান করে ফেলেছেন দীনেশ কার্তিক। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ২০০-এর ওপর। আইপিএলে এখনও বহু ম্যাচ বাকি রয়েছে। দীনেশ ম্যাজিক আরও কত কী দেখায় সেটারই অপেক্ষা।

close whatsapp