উমরান মালিকের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত পঞ্জাব, টানা চারম্যাচে জয় উইলিয়ামসনদের

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স করে হায়দরাবাদের জয়ের রাস্তাটা আগেই তৈরি করে দিয়েছিলেন উমরান মালিক। তাঁর তৈরি রাস্তাতে হেঁটেই নিজেদের কাঙ্খিত জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলে পরপর চার ম্যাচে জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই সাফল্যে তাদের যে প্রধান কারিগড় উমরান মালিক তা বলার অপেক্ষা রাখে ন। পঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের দিকে নিজেদের রাস্তা অনেকটাই শক্তিশালী করে ফেললেন কেন উইলিয়ামসনরা।

এদিন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একাই ৪ উইকেট নিয়ে পঞ্জাবের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছিলেন উমরান মালিক। সেইসঙ্গে একটি মেডে ওভার। আইপিএলের মঞ্চে প্রথম থেকেই তাঁর দিকে নজর ছিল সকলের। উমরান মালিকের বলের গতি সকলেরই নজর কেড়েছিল এবারের আইপিএলে। সেইসঙ্গে গত ম্যাচ থেকে যেন আরও বেশী শক্তিশালী হয়ে উঠেছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যেমন দুর্ধর্ষ পারফরম্যান্স তিনি দেখিয়েছেন, সেই ধারাই বজায় রেখেছেন পঞ্জাব কিংসের বিরুদ্ধেও।

পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলে টানা চারম্যাচে জয় সানরাইজার্স হায়দরাবাদের

টস জিতে এদিনও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। শুরু থেকেই রয়্যাল পঞ্জাব কিংসের ওপর টাপ তৈরি করার কৌশল ছিল তাঁর। আর শুরু থেকেই সেই পরিকল্পনায় একেবারে সফল কেন উইলিয়ামসন। অবশ্যই সৌজন্যে উমরান মালিক। ৪ ওভারে ২৮ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। এদিন চোটের জন্য খেবতে পারেননি ময়াঙ্ক আগরওয়াল। পঞ্জাবের নেতৃত্বের ভার ছিল শিখর ধওয়ানের ওপর। কিন্তু ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ তিনি। ধওয়ান ফেরেন ৮ রানে। পঞ্জাবের ওপেনিং জুটি  ৩৩ রানের মধ্যেই শেষ হয়ে যায়। ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে রীতীমত চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব।

লিয়াম লিভিংস্টোন এদিনও পঞ্জাবের ত্রাতা। তিনি যদি এদিন শেষপর্যন্ত না খেলতেন তবে হয়ত পঞ্জাব ১০০ রানও টপকাতে পারত না। তাঁর হাত ধরেই ১৫০ রানের গন্ডী টপকায় পঞ্জাব। দিও বল হাতে ততক্ষণে যে কাজটা করার তা করে দিয়ে গিয়েছিলেন উমরান মালিক।জীতেশ শর্মা, ওডিন স্মিথ, রাহুল চাহার এবং বৈভব আরোরাদের সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন তিনিই। লিভিংস্টোনের ৬০ রানে ভর করে  পঞ্জাব কিংস করে ১৫১ রান।

কম রান নিয়ে লড়াই চালানোর চেষ্টাটা তারা করলেও, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জেতার জন্য যথেষ্ট ছিল না। উইলিয়ামসন অবশ্য এদিন তিন রানের মধ্যেই ফিরে যান। হায়দরাবাদ বোলারদের সাফল্য বলতে এতটুকুই। অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠির পার্টনারশিপটাই কার্যত জয়টা নিশ্চিত করে দেয় এদিন হায়দরাবাদের। বাকিটুকু সামাল দিয়ে দেন ফের সেই এডেন মার্করাম।  ২৭ বলে তাঁর ৪১ রানের ঝোরো ইনিংসে  ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

close whatsapp