আইপিএল ২০২২, ম্যাচ ২৯: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
ব্যাটিং ও বোলিং সুই বিভাগেই ছন্দে থাকা হার্দিককে অধিনায়ক করা যেতে পারে ফ্যান্টাসি দলের
আপডেট করা - Apr 17, 2022 4:17 pm

প্রিভিউ
রবিবার আইপিএল ২০২২-এর ২৯তম ম্যাচে মুখোমুখি হবে দুই অলরাউন্ডারের নেতৃত্বাধীন দল, যারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় বিশাল ব্যবধানে অবস্থান করছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স যেখানে সবার উপরে, সেখানে রবীন্দ্র জাডেজার অধীনে খেলা চেন্নাই সুপার কিংস নবম স্থানে। উভয় দলই তাদের আগের ম্যাচ জিতেছে এবং তাদের জয়ের গতি অব্যাহত রাখতে চাইবে। টাইটান্স শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে পরাজিত করেছে। এই টুর্নামেন্টে টাইটান্স৫টি ম্যাচ খেলে ৪টি জিতেছে।
প্রথম চার ম্যাচ টানা হেরে অভিযান শুরু করা সিএসকে অবশেষে আগের ম্যাচে কাঙ্ক্ষিত ফল পেতে সক্ষম হয়েছে। তারা ৪ উইকেটে ২১৬ তোলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২৩ রানে পরাজিত করেছিল। এখন ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচ টানা না জিতলে সিএসকের প্লে-ফে যাওয়ার সম্ভাবনা ক্ষীন হয়ে যাবে।
পিচ রিপোর্ট
পুনের এমসিএ স্টেডিয়ামে ৫ ম্যাচের মধ্যে ৩বার জিতেছে প্রথম ব্যাটিং করা দল। মুম্বইয়ের চেয়ে পুনেতে শিশিরের প্রভাব কম থাকায় তটস জিতে ব্যাটিং নিলে খুব খারাপ স্কোর উঠবে না। দুটি দলই তাদের আগের ম্যাচ প্রথমে ব্যাতিং করে জেতায় তারা ব্যাটিং করার কথাই ভাববে।
সম্ভাব্য একাদশ
গুজরাত টাইটান্স
ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), শুবমান গিল, গুরকিরাত সিং, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, যশ দয়াল, মহম্মদ শামি, লকি ফার্গুসন।
চেন্নাই সুপার কিংস
রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গারগেকর, ডোয়েন ব্রাভো, ডোয়েন প্রিটোরিয়াস, মাহীষ ঠীকষানা।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শুবমান গিল – ৫ ম্যাচে ২০০ রান করেছেন ১৫২.২৭ স্ট্রাইক রেটে। ইতোমধ্যেই দুটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন যার মধ্যে ৪৬ বলে ৮৪ রান সর্বোচ্চ।
শিবম দুবে – ৫ ম্যাচে ২০৭ রান করেছেন ১৭৬.৯২ স্ট্রাইক রেট এবং ৫১.৭৫ গড়ে। গত ম্যাচে ৯৫* করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া – ২২৮ রান করেছেন ১৩৬.৫২ স্ট্রাইক রেটে এবং এখন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন। পাশাপাশি চারটি উইকেটও নিয়েছেন।
বোলার
লকি ফার্গুসন – ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ৭.৭০ ইকোনমি রেটে। টাইটান্সের আগের ম্যাচেই জস বাটলারের উইকেটসহ ৩ উইকেট নিয়েছেন ২৩ রান দিয়ে।
ডোয়েন ব্রাভো – ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। যেখানে চেন্নাইয়ের বাকি বোলাররা নিয়মিত উইকেট নিতে ব্যর্থ সেখানে বুড়ো ঘোড়া ব্রাভো কামাল করছেন।
উইকেটকিপার
ম্যাথিউ ওয়েড – এখনও নিজের পরিচিত মেজাজে ব্যাটিং করতে পারেননি। শীঘ্রই ফর্মে ফিরতে চাইবেন।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শুবমান গিল, রবিন উথাপ্পা, ম্যাথিউ ওয়েড , হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শিবম দুবে (সহ-অধিনায়ক), রাহুল তেওয়াটিয়া, ডোয়েন ব্রাভো, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি, মাহীষ ঠীকষানা।