“এক বিশেষ ব্যাটারের ব্যাট থেকে এক বিশেষ শতরান” – কেএল রাহুলের তৃতীয় আইপিএল সেঞ্চুরির পরে টুইটারের অভিবাদন
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এটি রাহুলের দ্বিতীয় শতরান
আপডেট করা - Apr 16, 2022 6:07 pm

কেএল রাহুল শনিবার আইপিএল ২০২২-এর ২৬তম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামের সব প্রান্তে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের বিরুদ্ধে শট খেলে এক অসামান্য ইনিংসের প্রদর্শন করলেন। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের হয়ে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। রাহুল মাত্র ৫৬ বলে মাইলফলকে পৌঁছন। উল্লেখ্য এই ম্যাচটি রাহুলের কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচ। সেই ম্যাচেই কেরিয়ারের তৃতীয় আইপিএল শতরান করলেন রাহুল।
মুম্বইয়ের তীব্র গরমের বিকেলে এমআইয়ের বোলারদের রাহুলের সামনে রীতিমতো নাজেহাল দেখালো। এই ম্যাচে মুম্বই থাম্পির পরিবর্তে ফ্যাবিয়ান অ্যালেনকে খেলিয়েছিল। যদিও তাতেও মুম্বইয়ের করুণ দশা ঘুচল না। সবচেয়ে খারাপ অবস্থা টিমাল মিলসের, যিনি ৩ ওভারে ৫৪ রান দিলেন। বাকি বোলারদেরকেও খুব একটা রেয়াত করেননি রাহুল।
কেএল রাহুল আইপিএলের ইতিহাসে সপ্তম ব্যাটার যিনি দুইয়ের বেশি সেঞ্চুরি করলেন। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তাঁর তৃতীয় আইপিএল সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার এবি ডি ভিলিয়ার্স এবং রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের রেকর্ড স্পর্শ করেছেন, যাদের দুজনেরই ৩টি আইপিএল শতক রয়েছে।
রাহুলের ইনিংসে ৯টি চার ও ৫টি ছয়
রাহুল তিন-অঙ্কের স্কোরে পৌঁছানোর পরেই হেলমেট খুলে দর্শকদের থেকে অভিবাদন গ্রহণ করেন। সেই সময় মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দর্শকদের হাততালিতে কান পাতা দায়। শীঘ্রই কেএল রাহুল তাঁর কানের কাছে হাত এনে চোখ বন্ধ করে তাঁর চিরাচরিত উদযাপনের ভঙ্গি করেন। এই ভঙ্গিটি তিনি সাধারণত করে থাকেন বাইরের কোলাহল ও সমালোচনা বন্ধ করার একটি প্রতীকী প্রয়াস হিসেবে।
কেএল রাহুল ৩৩ বলে তাঁর হাফ সেঞ্চুরি পূরণ করেছিলেন এবং সেখান থেকে আরও ত্বরিত করেন ইনিংস। পরের অর্ধশতরান আসে মাত্র ২৩ বলে। রাহুল ৬টি ওভার-বাউন্ডারি ও ৯টি বাউন্ডারির সাহায্যে মাইলফলকে পৌঁছেছেন। ১৯তম ওভারে টিমাল মিলসের বল কাট করে পয়েন্টের দিকে মারলে বাউন্ডারি পান এবং তিন অঙ্কের রানে পৌঁছন।
নির্ধারিত ২০ ওভারে লখনউ সুপার জায়ান্টস ১৯৯/৪ তোলে। রাহুল ছাড়া মণীশ পান্ডে (৩৮) ও কুইন্টন ডি কক (২৪) রান পেয়েছেন। মুম্বইয়ের হয়ে জয়দেব উনাদকাট ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। জসপ্রিত বুমরাহ্ কোন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়েছেন।
কেএল রাহুলের সেঞ্চুরির পরে টুইটারে প্রশংসার বন্যা
What a player @klrahul11 💥
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 16, 2022
KL rahul, Always a selfless team man. Opener, spare wicket-keeper, late-order batsman, reliable slip-fielder, crisis manager and captain-in-waiting. @klrahul11 #MIvsLSG
— Mohammad Kaif (@MohammadKaif) April 16, 2022
If not the nicest player to watch in the game he has to be bloody close .. @klrahul11 is a pleasure to watch .. All young players should try and copy him .. #IPL2022
— Michael Vaughan (@MichaelVaughan) April 16, 2022
You can never tire of watching KL Rahul bat. And, happily, he is batting with the freedom that he is blessed with.
— Harsha Bhogle (@bhogleharsha) April 16, 2022
Just superb. 100 for KL Rahul in his 100th IPL match. And what a knock it is! Well deserved. #IPL2022 #MIvLSG
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) April 16, 2022
K L Rahul🙌🙌👏🏻👏🏻
— Ian Raphael Bishop (@irbishi) April 16, 2022
Special 💯 from a very special batter #klrahul
— Irfan Pathan (@IrfanPathan) April 16, 2022
https://twitter.com/KP24/status/1515282259963572230
KL Rahul against Mumbai Indians in the IPL since 2016:
– 23 (14).
– 68* (53).
– 24 (20).
– 94 (60).
– 71* (57).
– 100* (64).
– 17 (19).
– 77 (51).
– 60* (52).
– 21 (22).
– 103* (60).– What a player, just tremendous by KL. pic.twitter.com/Ypfz6AEPED
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 16, 2022
Hundred for captain KL Rahul on his 100th IPL game – Take a bow, KL. pic.twitter.com/TYhq91Hdwp
— Johns. (@CricCrazyJohns) April 16, 2022
Indian players with most hundreds in the IPL history –
Virat Kohli (5) and KL Rahul (3) pic.twitter.com/UYWebo4IQ1— Pari (@BluntIndianGal) April 16, 2022
KL Rahul went from 21st position to 2nd position in Orange Cap race in 1 innings #MIvsLSG pic.twitter.com/V6xKHQzJqP
— Yash Singh (@Yashrjpt278) April 16, 2022
Gautam Gambhir and all coaches happiness when KL Rahul completed his Hundred. pic.twitter.com/o5yDLu56d9
— Tanuj Singh (@ImTanujSingh) April 16, 2022