“আরও ভালো এবং শক্তিশালী হয়ে ফিরে আসব” – আইপিএলে না থাকতে পারার জন্য ফ্যানদের কাছে ক্ষমা চাইলেন দীপক চাহার

চাহার বলেছেন তিনি সত্যিই এবারের লিগে খেলতে চেয়েছিলেন

Deepak Chahar
Deepak Chahar.(Photo Source: IPL/BCCI)

গতবারের চেন্নাই সুপার কিংসের (সিএসকে) আইপিএল ২০২২-এর শুরু এমনিতেই ভালো হয়নি, তার উপর পিঠের চোটের কারণে ছিটকে গেছেন ফাস্ট বোলার দীপক চাহার। শুক্রবার আইপিএল ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে এই বছরের আইপিএলে নিশ্চিতভাবে খেলতে পারবেন না চাহার।

দলটি ইতোমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে এবং ডান-হাতি পেসারের অনুপস্থিতি ফ্র্যাঞ্চাইজির দুশ্চিন্তা বাড়িয়ে তুলবে। “চেন্নাই সুপার কিংসের বোলার দীপক চাহার পিঠের চোটের কারণে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ থেকে বাদ পড়েছেন,” আইপিএল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে।

এদিকে, পেসার সোশ্যাল মিডিয়ায় আসন্ন টুর্নামেন্টে তাঁর অনুপস্থিতির জন্য সিএসকে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। “দুঃখিত বন্ধুরা। দুর্ভাগ্যবশত, চোটের কারণে আইপিএলের এই মরসুমে আমি অনুপস্থিত থাকব। সত্যিই খেলতে চেয়েছিলাম কিন্তু আমি আগের চেয়ে আরও ভালো এবং শক্তিশালী হয়ে ফিরে আসব, যেমন আমি আগেও ফিরে এসেছি। আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছাসহ সবসময় আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ চাই। শীঘ্রই দেখা হবে,” টুইটারে চাহার পোস্ট করেছেন।

দীপক চাহারের টুইটটি দেখুন

সিএসকে সিইও তাঁর হতাশা প্রকাশ করেছেন

সিএসকে সিইও কাসি বিশ্বনাথনও চোটের কারণে তাঁদের প্রধান বোলারকে হারিয়ে তাঁর হতাশা প্রকাশ করেছেন। “আমরা হতাশ কারণ আমাদের প্রধান বোলারদের একজন নেই কিন্তু চোট খেলার অংশ। আমরা দীপক চাহারের দ্রুত সুস্থতা কামনা করি,” একটি অফিসিয়াল বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি দ্বারা বিশ্বনাথনকে উদ্ধৃত করা হয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে, সিএসকে আইপিএল ২০২২ মেগা নিলামে চাহারকে ১৪ কোটি টাকায় কিনেছিল, যা তাঁকে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ফাস্ট বোলার বানিয়েছিল। তবে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় তিনি টুর্নামেন্টের প্রাথমিক পর্ব থেকে আগেই ছিটকে গিয়েছিলেন।

সেই চোটের সুশ্রূষার জন্য তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাবে ছিলেন। রিহ্যাবে তিনি পেশীর চোট সারিয়ে ক্রমে সুস্থ হয়ে উঠছিলেন এবং আশা করা গিয়েছিল এপ্রিলের শেষ সপ্তাহ থেকে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু রিহ্যাবে থাকার সময়ই পিঠে চোট পান। সেই পিঠের চোটই আইপিএলে তাঁর ফেরার সব সম্ভাবনা শেষ করে দেয়। 

close whatsapp