নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লায় টিম হোটেলেই নববর্ষ উদযাপন নাইট তারকাদের
আপডেট করা - Apr 15, 2022 4:25 pm

বাঙালির নববর্ষ মানেই একটা সাজো সাজো রব। গোটা বাংলা জুড়ে এদিন প্রতিটি বাঙালিই মেতে ওঠেন নতুন বছরের আগমণ নিয়ে। এই দিনটি প্রতিটি বাঙালির কাছেই একটা আলাদা নস্টালজিয়া। আর নবর্ষ মানেই তো বাঙালির খাওয়ার পাতে নানান ধরণের মিষ্টির সমাহার। আর সেই আনন্দ থেকেই কলকাতা নাইট রাইডার্স তারকারাই বা বাদ যান কেমনভাবে। কলকাতাকর দল। কিন্তু নিয়মের কারণে এবারের আইপিএলে মুম্বইতে খেলতে হচ্ছে তাদের। মুম্বইতে থাকলেও, বাংলার নববর্ষের আনন্দ থেকে বঞ্চিত হতে চাননা তারা।
নববর্ষের দিন গোটা কলকাতা জুড়ে নামে মানুষের ঢল। তিলোত্তমা সেজে ওঠে নতুনভাবে। আলোর ঝলকানিতে চোখ রাঙিয়ে ওঠে সকলের। কলকাতার ময়দানও বঞ্চিত হয় না এই আনন্দ থেকে। ক্রিকেট থেকে ফুটবল মাঠে চলে নতুন বছরকে আহ্বান করার নানান অনুষ্ঠান। প্রতিবার কলকাতাতে এই দিনটি বেশীরভাগ সময় পালন করে থাকে নাইট রাইডার্স শিবির। কিন্তু এবার সেই উপায় নেই। মুম্বইয়ে টিম হোটেলে বায়ো বাবলেই বন্দী তারা।
হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে টিম হোটেলে নববর্ষ উদযাপন নাইট রাইডার্সের
তাতে কী নববর্ষের আনন্দ টিম হোটেলেই তো পালন করা যায়। আর সেটাই করছে কলকাতার নাইটরা। আর কিছুক্ষণ পরই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট নাইট রাইডার্স। এই দিনটির গোটা বঙ্গবাসীর কাছে একটা আলাদাই মাত্রা রয়েছে। ম্যাচ শেষে ফলাফল নাইটদের পক্ষে আসবে কিনা সেতো সময়ই বলবে। কিন্তু তার আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন নাইট রাইডার্স তারকারা। ভারতীয় তারকারা তো বটেই, নববর্ষের আনন্দে মেতেছেন নাইট শিবিরের বিদেশীরাও। সকলকে জানালেন নববর্ষের শুভেচ্ছা বার্তাও।
Captain Shreyas + Roshogolla! Does it get sweeter than this? 😋💜
Wishing you all a very Shubho Noboborsho 🙏🏼@ShreyasIyer15 • #KnightsInAction presented by @glancescreen | #KKRHaiTaiyaar #BengaliNewYear #IPL2022 pic.twitter.com/1UJdHeRCs4
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2022
শুক্রবার নাইটদের টিম হোটেলে আদ্যপ্রা্ন্ত বাঙালী সাজে শ্রেয়স আইয়ার, শেলডন জ্যাকসন থেকে অ্যারণ ফিঞ্চ এবং প্যাট কামিন্সরা। আর নববর্ষের অনুষ্ঠান মানেই সেখানে রসোগোল্লা তো থাকতেই হবে। নলেন গুড়ের সন্দেশ থেকে রসোগোল্লা, ক্ষীরের সন্দেশেই নাইট তারকারা এদিন মজে রয়েছে। সেইসঙ্গে চলছে নববর্ষ উদযাপনও।
When it's 𝙉𝙤𝙗𝙤𝙗𝙤𝙧𝙨𝙝𝙤, you can't just say no to sweets! 😋@AaronFinch5 • #KnightsTV presented by @glancescreen | #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/7SroXVocx0
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2022
গতম্যাচেই নাইট রাইডার্সের বিজয় রথ থেমে গিয়েছে। এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে তারা। এই ম্যাচ জিতলেই ফের লিগ তালিকায় শীর্ষে পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু লড়াইটা যে কঠিন তা বেশ ভালভাবেই জানেন শ্রেয়স আইয়াররা। কারণ সদ্য পরপর দু ম্যাচ জিতে কেন উইলিয়ামসনদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। হাড্ডহাড্ডি লড়াই শেষপর্যন্ত নববর্ষের দিনে নাইট তারকাদের মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই এখন দেখার।