“সুনীল নারিন আমার কাছে দাদার মতো”, ক্যারিবিয়ান তারকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বরুণ চক্রবর্তী

Varun Chakravarthy
Varun Chakravarthy. (Photo Source: IPL/BCCI)

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে নামার আগে অবশ্য বেশ আত্মবিশ্বাসী নাইট তারকা বরুণ চক্রবর্তী। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন কেন উইলিয়ামসন, নিকোলাস পুরাণদের মতো তারকা ক্রিকেটাররা। যদিও তাদের থামানোর জন্য ছক প্রস্তুত হয়ে গিয়েছে নাইট রাইডার্সের তারকা বোলার বরুণ চক্রবর্তীর। লেগ স্পন এবং আরও বেশকিছু গোপন অস্ত্র দিয়েই প্রতিপক্ষকে এবার শেষ করার ছক কষেছেন তিনি।

গত মরসুমের আইপিএলে বরুণ চক্রবর্তী নাইট রাইডার্সের ফাইনালে পৌঁছনোর অন্যতম প্রধান কারিগড় ছিলেন। দুই পর্ব মিলিয়ে প্রায় ১২ থেকে ১৩ টি উইকেট গিয়েছিল রবরুণ চক্রবর্তীর ঝুলিতে। সেইসঙ্গে ছিলেন সুনীল নারিনও। ক্যারিবিয়ান এই তারকা স্পিনারের সঙ্গে সবসময়ই তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল। নাইট শিবিরে থাকাকালীন সুনীল নারিনের থেকে পেয়েছেন নানান পরামর্শ। শুধু তাই নয় তাঁর খারাপ সময়েও সুনীল নারিনরে পাশে পেয়েছেন বরুণ চক্রবর্তী।

সুনীল নারিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন বরুণ চক্রবর্তী

আইপিএলের মঞ্চে সুনীল নারিনের সঙ্গে জুটি বেঁধে বরু দলকে বিপদে ফেলেছিলেন বরুণ চক্রবর্তী। বিশেষত মিডল ওভারে তাদের সাফল্য আকাশছোঁয়া। সুনীল নারিনের সঙ্গে বরুণের ইকনমি এবং স্ট্রাইক রেটও যথেষ্ট ভাল। তাদের জুটির হাত ধরে বহু ম্যাচে সাফল্যও পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের আগে তাই এই দুই তারকাকে না ছেড়ারই সিদ্ধান্ত নিয়েছল নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। যদিও এখনও পর্যন্ত বরুণ চক্রবর্তী সেভাবে সাফল্যের মুখ দেখেননি। কিন্তু তিনি ও নারিন মিলে এবারও নিজেদের চমক দেখাতে শুরু করছে তারা।

এরইমাঝে সুনীল নারিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারকা নাইট বোলার বরুণ চক্রবর্তী। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “সুনীল নারিন আমার দাদার মতো। বিভিন্ন পরিস্থিতিতে নানানরকমভাবে তাঁর থেকে আমি সাহায্য পেয়েছি। বিশেষত যখন কঠিন পরস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সেইসময় বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুনীল নারিন। সুনীল নারিন এমনিতে খুবই চাপা স্বভাবের লোক। নিজের পরিস্থিতির কথা সেভাবে কারোর সঙ্গে তিনি ভাগ করে নেননা। কিন্তু আমাকে সেই কথাও তিনি জানিয়েছেন”।

বরুণ চক্রবর্তী আরও জানান, “খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সুনীল নারিনও গিয়েছেন। খারাপ ফর্ম তারও এসেছে। সেইসব নিয়ে তিনি সকলের সঙ্গে সেভাবে আলোচনা করতে চাননা। কিন্তু আমার সঙ্গে সেই সবকিছু নানান বিষয়ই ভাগ করে নিয়েছেন সুনীল নারিন”।

নাইট রাইডার্সের বরাবরই প্রধান অস্ত্র সুনীল নারিন। সেইসঙ্গে বরুণ চক্রবর্তীর সংযোজন নাইটদের স্পিন আক্রমণ যে আরও শক্তিশালী করেছে তা বলার অপেক্ষা রাখে না। লেগ স্পিনের সঙ্গে এবারের আইপিএলে নিজের বোলিংয়ে আরও নানান ভ্যারিয়েশনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বরুণ চক্রবর্তী। আর আইপিএলের মঞ্চে সুগোলোয় যদি সাফল্য আসে, তবে সেটা তাঁর কেরিয়ারের মোর ঘুরিয়ে দেবে বলেই মনে করেন তিনি।

close whatsapp