হায়দরাবাদের বিরুদ্ধে লেগ স্পিনই প্রধান অস্ত্র বরুণ চক্রবর্তীর, উইলিয়ামসন, পুরাণদের জন্য তৈরি তিনি

Varun Chakravarthy
Varun Chakravarthy. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে পরপর তিন ম্যাচ জিতলেও, গত ম্যাচেই থেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিজয় রথ। আগামী শুক্রবার পরপর দু ম্যাচ জেতা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতার নাইটরা। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন কেন উইলিয়ামসন, নিকোলাস পুরাণদের মতো তারকারা। তাদের আটকানোর ছক অবশ্য কষা হয়ে গিয়েছে নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। কোন অস্ত্রের ওপর এবারের আইপিএলে তিনি শান দিচ্ছেন সেটাও এবার জানাতে দ্বিধা করেননি বরুণ চক্রবর্তী।

গতবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফাইনালে যাওয়ার অন্যতম প্রধান অস্ত্র ছিলেন বরুণ চক্রবর্তী। দুই পর্ব মিলিয়ে প্রায় ১২ থেকে ১৩টি উইকেট নিয়েছিলেন তিনি। এবারের আইপিএলে এখনও পর্যন্ত অবশ্য শুরুটা সেভাবে করতে পারেননি। তবে নিজের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেমনভাবে বোলিং করবেন সেই ছক কষা হয়ে গিয়েছে এই তারকা স্পিনারের। এবারের আইপিএলে বরুণ চক্রবর্তীর প্রধান অস্ত্র লেগ স্পিন। সেইসঙ্গে আরও কিছু ভ্যারিয়েশন তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু সফল হওয়ার অপেক্ষা।

আইপিএলের মঞ্চে এবার লেগ স্পিন আয়ত্ত করার দিকেই বিশেষ নজর বরুণ চক্রবর্তীর

ম্যাচের আগের দিন সাংবাদিকদের সম্মুখীন হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের এই মিস্ট্রি বোলার। সেখানেই তিনি নিজের ছক সম্বন্ধে খানিকটা ধারণা দিয়েছেন।  বরুণ চক্রবর্তী জানিয়েছেন, “এবারের আইপিএলে আমি লেগস্পিন রপ্ত করার ওপরই বিশেষ জোর দিচ্ছি। গত দুবর ধরেই অবশ্য লেগ স্পিনের ওপরই জোর দিচ্ছি আমি। এবার অবশ্য বেশকিছু ম্যাচে আমি এ অস্ত্রের প্রয়োগও করেছি এবং সাফল্যও আসছে ধীরে ধীরে। যদিও আমার বোলিংয়ে আরও কিছু ভ্যারিয়েশনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। সেগুলো যদি কাজে লাগে, তাহলে এবারের খেলা অন্যরকম হতেই পারে”।

সদ্য দুই ম্যাচ জিতে জয়ের সরণীতে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচেই হায়দরাবাদের হয়ে অর্ধশতরান পেয়েছেন তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া নিকোলাস পুরাণও ফর্মে ফিরেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও জয়ের রাস্তায় ফিরতে মরিয়া। আর প্রতিপক্ষ ব্যাটারদের আটকানোর ছক কষাও কার্যত সম্পূর্ণ নাইটদের এই স্পিনার বরুণ চক্রবর্তীর।

কেন উইলিয়ামসন, নিকোলাস পুরাণদের বিরুদ্ধে কী ছক তারা কষেছেন, ম্যাচে নামার আগে সেটাই জানালেন বরুণ চক্রবর্তী। তিনি বলেছেন, “তাদের বিরুদ্ধে আমার বোলিংয়ের যে জায়গায় শক্তি সেই জায়গাতেই জোর দেব। এছাড়া তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বোলিংইয়েরই প্ল্যানিং রয়েছে। প্রতিপক্ষ শিবিরেও রয়েছেন বেশকিছু বড় তারকা। এছাড়া আইপিএলের মঞ্চে কোনও দলকেই হাল্কাভাব নেওয়া যায় না”।

নববর্ষের দিন সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারলেই ফের লিগ তালিকায় এক নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এই ম্যাচে বরুণ চক্রবর্তী নায়ক হয়ে উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp