“কোচ রিকি পন্টিংয়ের পরিচালনায় দল সঠিক পথে এগোচ্ছে” – ডিসি অলরাউন্ডার শার্দূল ঠাকুর

তিনি জানিয়েছেন নিজেকে কোনো ধরনের চাপের মধ্যে ফেলতে চান না

Shardul Thakur
Shardul Thakur. (Photo Source: IPL/BCCI)

দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার শার্দূল ঠাকুর চেন্নাই সুপার কিংস থেকে নতুন দলে এসে এখনও পর্যন্ত টাটা আইপিএল ২০২২-এ দলের আস্থার প্রতিদান দিয়েছেন। বল এবং ব্যাট হাতে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। শার্দূল ব্যক্ত করেছেন যে তিনি প্রতিটি খেলায় প্রভাব ফেলতে চান। “দলের মধ্যে পরিবেশ বেশ ভালো। দলে অনেক তরুণ আছে এবং যে অল্প সময় হল আমরা এখানে একজোট হয়ে খেলছি তার মধ্যে আমরা সবাই বন্ধু হয়ে গেছি। আমি প্রতিটি ম্যাচেই ছাপ ফেলতে পছন্দ করি এবং আমি অনেক এনার্জি নিয়ে খেলি,” শার্দূল তাঁর দিল্লি ক্যাপিটালস সতীর্থদের সম্পর্কে বলেছেন।

শার্দূল টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের গুরুত্ব সম্পর্কে কথা বলার সময় জানিয়েছেন, “আমাদের ব্যাটিংয়ে দুর্দান্ত গভীরতা রয়েছে। যত বেশি অলরাউন্ডার থাকে, টি-টোয়েন্টিতে যেকোনো দলের জন্য ততই ভালো। আমরা যদি উপরের দিকে দ্রুত উইকেট হারাই, তা হলে ৬, ৭ এবং ৮-এ ব্যাটিং করা খেলোয়াড়দের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই: শার্দূল ঠাকুর 

অলরাউন্ডার আরও যোগ করেছেন, “দল সঠিক পথে এগোচ্ছে এবং আমাদের প্রধান কোচ রিকি পন্টিং বলেছেন পরিস্থিতি যাই হোক না কেন সবসময় আমাদের স্বাভাবিক খেলা খেলতে। তিনি আমাদের সমর্থন করেন তাই আমরা সর্বদা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।” 

শার্দূল একজন ক্রিকেটার হিসাবে তাঁর মূল ফোকাস সম্পর্কে বলেছিলেন, “আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। আমি এই পর্যায়ে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছি তাই আমি নিজেকে কোনো ধরনের চাপের মধ্যে ফেলতে চাই না। এমনকি যখন দর্শক স্টেডিয়ামে আমাদের প্রতিপক্ষের জন্য উল্লাস করে, আমি সেই পরিস্থিতিগুলি উপভোগ করতে চাই।”

দিল্লি ক্যাপিটালস ১৬ই এপ্রিল ২০২২ শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টাটা আইপিএল ২০২২-এ তাদের পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। এখনও পর্যন্ত ডিসির কথা বললে, এই সময়ে তাদের দলে বিভিন্ন নতুন মুখ রয়েছে এবং বর্তমানে টি-টোয়েন্টি লিগে দুটি জয় ও দুটি পরাজয় নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। ফর্মে থাকা আরসিবি-র মুখোমুখি হলে দলটি তাদের সেরা রঙে বেরিয়ে আসবে বলে আশা করা হবে, যারা বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। 

close whatsapp