দীপক চাহারের ফের চোট, রিহ্যাব চলাকালীন এনসিএ-তে চোট এবারের আইপিএলে অনিশ্চিত চাহার
আপডেট করা - Apr 12, 2022 1:50 pm

আইপিএলে ২০২২ মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। রিহ্যাব চলাকালীন এনসিএতে কোমড়ে চোট পেয়ে এবারের গোটা আইপিএল থেকেই কার্যত অনিশ্চিত দীপক চাহার। আর তাতে যে চেন্নাই সুপাক কিংসের চিন্তা বাড়ছে তা বলাই বাহিল্য। একে এবারের আইপিএলের প্রথম চার ম্যাচেই হাহরতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। সেইসঙ্গে আবার দলের সবচেয়ে দামী ক্রিকেটারের একের পর এক চোট। চেন্নাই সুপার কিংসের অস্বস্তি বেড়েই চলেছে। কয়েকদিনের মধ্যেই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত।
আইপিএল শুরু হওয়ার আগে মেগা নিলামে সবচেয়ে বেশী নজর ছিল দীপক চাহারের দিকে। ভারতীয় দলের হয়ে দর্ধর্ষ পারফরম্যান্স এবং গত মরসুমে চেন্নাইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখানোর জন্যই তাঁর দকে সকলের নজর ছিল। আর চেন্নাই তাদের তারকা ক্রিকেটারকে নিজেদের ঘরে ফেরাতেও মরিয়া ছিল। আর সেজন্যই দীপক চাহারের নাম যখন নিলামে উঠেছিল, সেই থেকেই লড়াই শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত এই তরুণ তারকাকে ১৪ কোটি টাকায় এবার দলে তুলে নিয়েছিল চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পায়ের পেশীতে চোট পেয়েছিলেন দীপক চাহার
কিন্তু ভবিষ্যতে যে তাদের জন্য বিরাট দুঃসংবাদ অপেক্ষা করছিল, তা হয়ত সেই সময় টের পায়নি কেউই। সূত্রপাত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলাকালীনই পায়ের পেশীতে চোট পান দীপক চাহার। বোলিংয়ের মাঝরথেই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। জল্পনাটা সেই সময় থেকেই শুরু হয়েছিল। যদিও চেন্নাই সুপার কিংস তখনই অতটা চিন্তা করেনি।
কিন্তু সেই চোটের জন্য তারপরের শ্রীলঙ্কা সিরজ থেকেও ছিটকে যান দীপক চাহার। চিন্তাটা বাড়ে সেই সময় থেকেই। এরপরই দীপক চাহারকে রিহ্যাবের জন্য এনসিএতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আইপিএলের কয়েকদিন আগেই দীপক চাহারের রিহ্যাবে যাওয়ায় অস্বস্তি তখন থেকেই বাড়তে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস শিবিরে। তিনি কবে থেকে এবারের আইপিএলে নামতে পারবেন তা নিয়েই শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা।
এবারের আইপিএলে দীপক চাহারকে ১৪ কোটি টাকায় নিয়েছিল চেন্নাই সুপার কিংস
এরইমাঝে অবস্য একটা স্বস্তির সংবা পেয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তারা। শোনা গিয়েছিল শুরু থেকে না পারলেও, আইপিএলের মাঝপথ থেকেইউ চেন্নাই সুপার কিংস শিবিরে ফিরতে পারেন দীপক চাহার। আর চাহারের দলে ফেরা যে চেন্নাই শিবিরের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। এনসিএতে রিহ্যাবও শুরু করে দিয়েছিলেন দীপক চাহার। কয়েকদিন আগে নেটে তাঁর বোলিং করার ভিডিও প্রকাশ হয়েছিল। কিন্তু ফের চোটের ধাক্কায় বেসামাল চেন্নাই সুপার কিংস শিবির।
এবার এনসিএ-তেই চোট পেয়েছেন দীপক চাহার। শোনাযাচ্ছে এনসিএ-তে রিহ্যাব চলাকালীন নাকি কোমড়ে চোট পেয়েছেন দীপক চাহার। আর তাতেই দীপক চাহারের এবারের আইপিএলে নামাটাই এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছে। আর এই খবর যে চেন্নাই সুপার শিবিরকে আরও চিন্তায় ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি চেন্নাই সুপার কিংস। পরপর চার ম্যাচেই এবারের আইপিএলে হেরেছে চেন্নাই সুপার কিংস। এখনই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি। বোর্ডের তরফে তাঁর রিপোর্ট হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেবে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট।