“স্টাম্পের পিছন থেকে আমাকে ভালো গাইড করে ঋষভ” – কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে বললেন কুলদীপ

এখনও অবধি ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন কুলদীপ

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

কুলদীপ যাদব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ ভালো ছন্দে আছেন এবং তাঁর সামনে বেশ কিছু বিশিষ্ট ব্যাটারকেও নাজেহাল দেখিয়েছে। বাঁ-হাতি কব্জি-স্পিনার রবিবার (১০ই এপ্রিল) তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে খেলতে নেমে একটি ম্যাচ-জেতানো পারফর্ম্যান্স করে চার উইকেট শিকার করলেন। ঋষভ পান্তের নেতৃত্বাধীন দল স্বাচ্ছন্দ্যে ৪৪ রানে কেকেআরকে হারায়। কুলদীপ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

কুলদীপ সত্যিই একটি অসাধারণ প্রত্যাবর্তন করেছেন। তিনি গত দুই বছর ধরে আইপিএলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। আইপিএল ২০২০-তে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন এবং হাঁটুর চোটের কারণে বিগত আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি। তবে ফর্মে ফিরেছেন এই তরুণ স্পিনার, আর কেমন! এখন পর্যন্ত, তিনি মাত্র চারটি ম্যাচে 10টি উইকেট শিকার করেছেন এবং কয়েকটি প্লেয়ার-অফ-দ্য-ম্যাচ পুরস্কারও জিতেছেন।

আমি খুব বেশি চেষ্টা করিনি, শুধু আমার ছন্দে ফোকাস করেছিলাম: কুলদীপ যাদব

কুলদীপ অবশ্যই দিল্লি ক্যাপিটালসে তাঁর সময় উপভোগ করছেন এবং ম্যাচের পরে তিনি সেই কথা প্রকাশও করেছেন। স্টাম্পের পিছন থেকে তাঁকে গাইড করার জন্য ডিসি অধিনায়ক এবং উইকেটকিপার ঋষভ পান্তকে কৃতিত্ব দিয়েছেন। “আমি এখানকার পরিবেশ উপভোগ করছি এবং সবার থেকে ভালো সমর্থন পেয়েছি। ঋষভ আমাকে স্টাম্পের পিছনে থেকেও ভাল গাইড করে,” কুলদীপ ম্যাচের পরে বলেছেন। 

এদিকে, ২৭ বছর বয়সী আরও বলেছেন যে তিনি আলাদা কিছু করার চেষ্টা করেননি এবং তাঁর ছন্দে মনোনিবেশ করছেন। “আমি খুব বেশি চেষ্টা করিনি এবং আমি আমার ছন্দে ফোকাস করেছি। আমি ভারতীয় দলে ফিরেও তাই করেছিলাম। আমি আমার বোলিং উপভোগ করছি। আমি শ্রেয়াস এবং কামিন্সের বিরুদ্ধেও লেংন্থ পিছনের দিকে রেখেছিলাম,” যোগ করেছেন স্পিনার। 

এই মরসুমে কুলদীপের দুর্দান্ত প্রত্যাবর্তনের কথা বলতে গিয়ে, পান্ত প্রকাশ করেছেন যে স্পিনার তাঁর খেলায় কঠোর পরিশ্রম করছেন এবং ফলাফলটি স্পষ্ট দেখা যাচ্ছে। “কুলদীপ এক বছর ধরে কাজ করছে কিন্তু সুযোগ পাচ্ছে না। আমরা এখানে তাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। এগিয়ে যাওয়ার জন্য আমাদের জয় দরকার ছিল,” বলেছেন আগ্রাসী উইকেটকিপার-ব্যাটার।  

close whatsapp