স্বেচ্ছায় অবসৃত আউট অশ্বিন, আইপিএলের ইতিহাসে এই প্রথম এমন ডিসমিসাল
অশ্বিনকে স্বেচ্ছায় আউট হতে দেখে বিভিন্ন জল্পনা শুরু হয়ে যায়
আপডেট করা - Apr 10, 2022 10:18 pm

রবিবার (১০ই এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম ম্যাচে রাজস্থান রয়্যালস (আরআর) লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) মুখোমুখি হয়েছিল। এলএসজি অধিনায়ক কেএল রাহুল টস জিতে রয়্যালসকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান। গোলাপী জার্সির বাহিনী নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে। দলের হয়ে সেরা পারফর্ম্যান্স মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ারের। তিনি ছয়টি ওভার বাউন্ডারি এবং একটি চারের সাহায্যে ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন।
তবে, তার চেয়েও বেশী রবিচন্দ্রন অশ্বিন এই ইনিংসে বেশী লাইমলাইট কেড়ে নিয়েছেন। তিনি সেট ব্যাটার হয়েও ইনিংসের মাঝপথে নিজেকে অবসৃত আউট করেছেন, যাতে তাঁর পরে ব্যাটিংয়ের জন্য অপেক্ষায় থাকা বিগ-হিটার রিয়ান পরাগ ক্রিজে আসতে পারেন।
অশ্বিন ইনিংসের দশম ওভারে ব্যাট করতে নেমেছিলেন। তখন রয়্যালস মাত্র সাত রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়েছিল। ৯.৫ ওভারে ৬৭/৪ স্কোর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটি দৃঢ় পার্টনারশিপের প্রয়োজন ছিল এবং অফ স্পিনার অশ্বিন ও হেটমায়ার ঠিক সেটাই করেন। হেটমায়ারের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৮ রান যোগ করেন তিনি। কিন্তু ইনিংসের ১৯তম ওভারে, অশ্বিন বোলারদের দ্বারা আউট না হয়েই মাঠ ছাড়েন এবং তাঁর জায়গায় রিয়ান পরাগ ব্যাট করতে নামেন। অশ্বিনকে মাঠ ছাড়তে দেখে সবাই অবাক হন। মাঠ ছাড়ার কারণ নিয়ে নানা জল্পনাও শুরু হয়ে যায়।
যদিও, শীঘ্রই এটি নিশ্চিত হয়ে যায় যে রবি অশ্বিন অবসৃত আউট হয়েছেন যাতে পরাগ ব্যাট করতে এসে কিছু বড় হিট মেরে আরও বড় স্কোরে পৌঁছে দেন দলকে। রয়্যালসের দিক থেকে এমন একটি বিচক্ষণ পদক্ষেপ দেখে নিমেষে নেট দুনিয়া মুগ্ধতা প্রকাশ করে।
মজার বিষয় হল, অশ্বিনের ব্যাটিং সঙ্গী হেটমায়ারও অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানতেন না। “এ সম্পর্কে আমার কোন ধারণা ছিল না (অশ্বিনের অবসর) – তিনি কিছুটা ক্লান্ত ছিলেন। এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল, কারণ সে (পরাগ) আমাদের হয়ে একটা ছক্কা মেরেছে,” হেটমায়ার ইনিংস শেষের পর বলেছেন।
টি-২০ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন পদ্ধততে আউট হলেন অশ্বিন
উল্লেখ্য চোট পেয়ে সাময়িক অবসর নেওয়া এবং অবসৃত আউট হওয়ার মধ্যে পার্থক্য আছে। চোট পেয়ে অবসর নিলে পরে আবার ব্যাটিং করার সুযোগ থাকলেও অশ্বিনের ক্ষেত্রে তিনি আর ব্যাটিংয়ের সুযোগ পেতেন না।
এদিকে, রবি অশ্বিন আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হলেন যিনি অবসৃত আউট হয়েছেন। সামগ্রিকভাবে, তিনি চতুর্থ খেলোয়াড় যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে অবসৃত আউট হলেন। তাঁর আগে শাহিদ আফ্রিদি, ভুটানের এস টোবাগি এবং কুমিলা ওয়ারিয়র্সের সানজামুল ইসলাম একইভাবে আউট হয়েছিলেন।
অশ্বিনের অবসৃত আউট হওয়ার সিদ্ধান্ত দেখে যেভাবে মুগ্ধতা প্রকাশ করল টুইটার
A lot of Scorers don't seem to understand / interpret the cricket laws relating to 'Retirement' correctly. A batter is only 'Retired' at the instance of retiring. It becomes Retired Out or Retired Not Out only at the end of the innings, as the case may be. #IPL2022 #LSGvRR pic.twitter.com/Vm2yC3C64z
— Arun Gopalakrishnan (@statanalyst) April 10, 2022
I am not one bit surprised that the first person to Retire Out in the IPL is Ashwin. Hope it becomes the norm. #IPL #LSGvsRR
— Gaurav Sundararaman (@gaurav_sundar) April 10, 2022
First ever in #IPL history. Retired out, who else but #Ashwin
— Irfan Pathan (@IrfanPathan) April 10, 2022
Retire-Out. First of many. De-stigmatise it.
— Aakash Chopra (@cricketaakash) April 10, 2022
Ashwin retired out is fascinating T20 tactics. T20 is causing us to rethink the way we conceive the game of in the 21st century.😊😊
— Ian Raphael Bishop (@irbishi) April 10, 2022
Retired OUT….it was only a matter of time we saw it in the #IPL2022 Makes a lot of sense.
— Lisa Sthalekar (@sthalekar93) April 10, 2022
Retired OUT .. love it .. @rajasthanroyals #IPL2022
— Michael Vaughan (@MichaelVaughan) April 10, 2022
https://twitter.com/Kriti307/status/1513181645276258304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1513181645276258304%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ffascinating-t20-tactics-twitter-lauds-ravi-ashwin-for-getting-retired-out-in-teams-interest-in-rr-vs-lsg-game%2F
Ashwin is retired out and Riyan Parag in, great move by Rajasthan.
— Johns. (@CricCrazyJohns) April 10, 2022
Props to Ravichandran Ashwin for retiring out himself in team's interest. It is something which should be normalized in limited overs cricket. I'm sure it will be done regularly in the future. Ashwin can be called the pioneer of this brave strategy. RESPECT! #IPL2022
— Mazher Arshad (@MazherArshad) April 10, 2022