ভবিষ্যতে অনুজ রাওয়াতের থেকে বাকিদের সতর্ক থাকতে হবে, মত আরসিবি অধিনায়ক ডু প্লেসির

৪৭ বলে ৬৬ রান করে ম্যাচের সেরা হন অনুজ

Anuj Rawat
Anuj Rawat. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২-এর ১৮তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) শনিবার পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে সাত উইকেটের ব্যবধানে একটি দুর্দান্ত জয় অর্জন করেছে। বোলাররা প্রতিপক্ষকে ১৫১ রানে সীমিত করার পরে তাদের শীর্ষ চার ব্যাটারের সম্মিলিত প্রচেষ্টা‍য় লক্ষ্যটি সফলভাবে তাড়া করে আরসিবি। এই ম্যাচে অনুজ রাওয়াতের পারফর্ম্যান্স আলোচনায় উঠে এসেছে। 

এমআইয়ের ওপেনাররা পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ে খেলার শুরুটা ভালো করলেও পাওয়ারপ্লে-র পরে পাঁচ ওভারে পাঁচ উইকেট হারানোয় পর তারা একটি ধ্বসের মুখোমুখি হয়েছিল। সূর্যকুমার যাদবের ৬৮*(৩৭) ইনিংসটি এমআইকে ১৫০ রানের সীমা অতিক্রম করতে সাহায্য করেছিল, কিন্তু সেও স্কোরটি যথেষ্ট ছিল না। 

আরসিবি ওপেনার অনুজ রাওয়াত ৪৭ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮০ রানের পার্টনারশিপ গড়েন। রাওয়াতের ইনিংসটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে অধিনায়ক ফাফ ডু প্লেসির। তিনি সেই ইনিংসের জন্য দিল্লির তরুণের প্রশংসা করেছেন এবং তাঁকে নিয়ে বাকিদের ভবিষ্যতে সতর্ক থাকা উচিত বলে মনে করেছেন তিনি।  

প্রতিভা এবং দক্ষতার পাশাপাশি খেলা সম্পর্কে অনুজ রাওয়াতের সচেতনতারও প্রশংসা করেছেন ডু প্লেসি

“তাঁর প্রতিভা দেখে আমি টুর্নামেন্টের শুরুতে তাঁর সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আমাদের দুজনের মধ্যে প্রচুর কথা হয়েছে। প্রতিভা এবং দক্ষতার পাশাপাশি খেলা সম্পর্কে তাঁর সচেতনতারও তারিফ করতে হবে। এই মুহুর্তে তিনি যেভাবে খেলছেন তা বেশ ভালো। শুরুতেও এগিয়ে এসে খেলেছে যা দেখে তাঁর অভিপ্রায় বোঝা যায়। এই মনোভাবের জন্য তিনি বিশেষ ক্রিকেটার। ভবিষ্যতে তিনি খুব ভাল খেলোয়াড় হয়ে উঠবেন,”  ম্যাচের পরে ডু প্লেসি বলেছেন।

অনুজ রাওয়াত তাঁর ম্যাচ জেতানো ইনিংসের পরে খুব খুশি এবং বলেছেন যে প্রথম খেলা থেকেই তিনি যা করতে চেয়েছিলেন তা অবশেষে করতে পেরেছেন। আগের ম্যাচগুলিতে কম স্কোরে আউট হয়েছিলেন এবং শনিবার (৯ এপ্রিল) তাঁর প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির আশেপাশে থাকতে পছন্দ করেন।

পরপর তিনটি ম্যাচ জেতার পর, আরসিবি এখন পয়েন্ট তালিকার ৩ নম্বর স্থানে রয়েছে। ছয় পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্সের ঠিক নীচেই তারা রয়েছে। 

close whatsapp