বোনের হঠাত্ মৃত্যুতে আইপিএলের বায়ো বাবল ছেড়ে পরিবারের পাশে হর্শাল পটেল
আপডেট করা - Apr 10, 2022 2:08 pm

আইপিএলের মঞ্চে এবারের অন্যতম প্রধান তারকার নাম হর্শাল পটেল। প্রথম ম্যাচ থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়ের পিছনেও তাঁর কম অবদান নেই। কিন্তু সেই হর্শাল পটেলকেই হঠাত্ই বায়ো বাবল ছেড়ে বেড়িয়ে যেতে হল। না কোনও চোট কিংবা অন্য কোনও সমস্যা নয়। হর্শালের জীবনে হঠাত্ই যেন নেমে এসেছে শোকের ছায়া। হঠাত্ই প্রয়াত হয়েছেন হর্শাল পটেলের বোন। আর সেজন্যই বায়ো বাবল ছেড়ে পরিবারের কাছে যাওয়ার সিদ্ধান্ত এই তরুণ বোলারের।
এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই সকলের নজর রয়েছে হর্শাল পটেলের ওপর। সেইভাবে এগিয়েও চলেছেন তিনি। গতবছরই টি টোয়েন্টি ক্রিকেটে দেষশের জার্সিতে অভিষেক হয়েছিল হর্শল পটেলের । এরপরই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ৮টি ম্যাচ খেলেছেন হর্শাল পটেল। আর সেখানেই তাঁর ঝুলিতে উইকেট রয়েছে ১১টি। কিন্তু এর মাঝেই শোকের সংবাদ হর্শল পটেলের।
আইপিএল চলার মাঝেই আইপিএলের বায়ো বাবল ছাড়লেন হর্শ পটেল
গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচে বড় ভূমিকা রয়েছে হর্শাল পটেলের। তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের জেরেই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররা ক্রিজে বেশীক্ষণ দাঁড়াতে পারেননি। রয়্যাল চ্যালেঢঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তারাই।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। সেখানেই রোহিত শর্মার উইকেট নিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তিনি। রমনদীপ সিংয়ের উইকেটও তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরুকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিলেন হর্শাল পটেল।
কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর সেই আনন্দের মুহূর্তেই তাঁর কাছে সবচেয়ে খারাপ খবরটা আসে। ম্যাচের পরই তাঁর কাছে খবর আসে যে তাঁর বোন প্রয়াত হয়েছেন। এমন অবস্থায় পরিবারের পাশে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই বায়ো বাবল ছেড়ে আপাতত পরিবারের কাছে যাওারই সিদ্ধান্ত নিয়েছেন হর্শাল পটেল।
আইপিএলের সূত্রে জানা গিয়েছে, “দূর্ভাগ্যবশত হর্শল পটেলকে বায়ো বাবল ছেড়ে বেড়োতেই হয়েছে। তদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বোন প্রয়াত হয়েছেন। পুণে থেকে মুম্বই ফেরার তিনি টিম বাসও ব্যাবহার করেননি”।
এরপরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আগামী ১২ এপ্রিল আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগেই অবশ্য বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়ে বায়ো বাবলে যোগ দেবেন হর্শাল পটেল।