ভারতীয় দলে সুযোগ পাওয়ার খুব কাছেই রয়েছেন শাহবাজ, মনে করেন উচ্ছ্বসিত বাংলার কোচ অরুণলাল
আপডেট করা - Apr 8, 2022 9:10 pm

আইপিএলের মঞ্চে অবাছাই তারকা হিসাবে এসেছিলেন শাহবাজ আহবমেদ। গতবারই নজর কেড়েছিলেন তিনি। এবারের আইপিএলে প্রথম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে শুরু করেছন শাহবাজ আহমেদ। আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের অন্যতম প্রধান কারিগড়। আর তাঁর পারফরম্যান্স দেখেই মুগ্ধ বাংলা ক্রিকেট দলের চিফ কোচ অরুণলাল। শাহবাজ যে খুব শীঘ্রই ভারতীয় দলে তাঁর জায়গা করে নেবেন সেই ব্যপারেও তিনি আশাবাদী।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরপর উইকেট খুইয়ে একসময় রীতিমত চাপে পড়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই পরিস্থিতি থেকেই দলকে সামাল দেওয়া শুরু শাহবাজ আহমেদের। শেষের দিকে ঝোরো ইনিংস খেলে দীনেশ কার্তিক বেঙ্গালুরুকে জিতিয়ে দিলেও, সেইদিন শাহবাজ আহমেদের সেই ৪৪ রানের ইনিংসই ছিল বেঙ্গালুরুর জয়ের পিনে অন্যতম কারিগড়। যাঁর পারফরম্যান্স দেখার পর সকলের গলা থেকেই শোনা গিয়েছিল প্রশংসা।
গত দু বছর ধরেই বাংলার জার্সিতে উজ্জ্বল তারকা হিসাবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন শাহবাজ আহমেদ। তাঁকে খুবই সামনে থেকে দেখেছেন কোচ অরুণলাল। তাঁর তত্ত্বাবধানেই তো বাংলা ক্রিকেটের তারকা হয়ে উঠেছেন শাহবাজ আহমেদ। এবার সেই শাহবাজ আহমেদ আইপিএলের মঞ্চেও নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেছ। যা দেখে অবশ্যই খুশি বঙ্গ কোচ অরুণলাল। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে শাহবাজ ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বলেই মনে করছেন তিনি। ভারতীয় দলেও তাড়াতাড়িই ডাক আসবে তাঁর। মনে করছেন অরুণ লাল।
শাহবাজ আহমেদকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলার কোচ অরুণলাল
তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে উচ্ছ্বসিত কোচ অরুণলাল জানিয়েছেন, “শুধু এই পারফরম্যান্সের জন্যই নয়, দুবছর আগে থেকেই তিনি ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠেছিলেন। ৫০০ রানের থেকেও বেশী রান যেমন করেছেন, সেইসঙ্গে তাঁর রয়েছে ৩৫টি উইকেটও। আমি তো দুই তিন বছর ধরেই বলছি, তাঁর ইন্ডিয়া-এ- হয়ে এবার খেলা উচিত্। ভারতীয় দলেও সুযোগ পাওয়ার খুব কাছে রয়েছেন তিনি। খুব বড় খেলোয়াড় তিনি”।
একইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা দেখেও তিনি মুগ্ধ। রাজস্থানের বিরু্দ্ধে শাহবাজ আহমেদের পারফরম্যান্স নিয়ে তিনি জানিয়েছেন, “তিনি একজন খুবই ঠান্ডা মাথার একজন ক্রিকেটার। বাংলার হয়েও এমন বহু ম্যাচ তিনি বাঁচিয়েছেন। শুধু ব্যাটিং নয়, বোলিং এবং ফিল্ডিংয়েও অসাধারণ দক্ষতা রয়েছে শাহবাজের”।
সেদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শাহবাজ আহমেদ। ১৮ নম্বর ওভারে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে ওভার বাউন্ডারির সঙ্গে দুর্ধর্ষ বাউন্ডারিও হাকিয়েছিলেন তিনি। তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় ও ৪টি টার দিয়ে সাজানো ছিল শাহবাজের সেই ইনিংসটি। এবারের আইপিএলে শাহবাজ আহমেদের থেকে যে এমন ইনিংস আরও পাওয়া যাবে, তা নিয়েই এখন আশাবাদী সকলে।