সিএসকের দুর্দিনে সতীর্থদের পাশে থাকতে না পেরে হাত কামড়াচ্ছেন স্যাম কারান

চোটের কারণে আইপিএল ২০২২-এর মেগা নিলামে নাম অন্তর্ভুক্ত করেননি কারান

Sam Curran
Sam Curran. (Photo Source: IPL/BCCi)

ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল ২০২২) চলমান ১৫তম সংস্করণে সিএসকে-এর হয়ে খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন। প্রতিভাবান এই তরুণ বর্তমানে পিঠের চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন এবং চোটের কারণেই এই বছরের ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।

ইএসপিএনক্রিকইনফোতে কথা বলার সময়, কারান বলেছিলেন যে তিনি ভিতর থেকে চাইছেন চেন্নাই সুপার কিংসের সতীর্থদের পাশে দাঁড়াতে। টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়নরা পরপর তিন ম্যাচ হেরে শোচনীয়ভাবে শুরু করেছে। তিনি আফশোস করছেন দলের এই দুঃসময়ে দলের সঙ্গে থেকে সতীর্থদের উজ্জীবিত করতে পারছেন না বলে। 

তিনি বলেছেন, “আমি সেখানে না থাকার জন্য অনেক FOMO (‘ফিলিং অফ মিসিং আউট’-এর সংক্ষিপ্তরূপ) অনুভব করছি এবং আমি আমার সিএসকে পিঠ চাপড়ে উৎসাহ দিতে চাই।” 

সিএসকের প্লে অফে ওঠার আশা রাখছেন স্যাম কারান 

তিনি স্বীকার করেছেন যে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই এই বছরের নগদ সমৃদ্ধ লিগে নড়বড়েভাবে শুরু করেছে, তবে তিনি ইয়েলো আর্মির প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী। তিনি মনে করেন যে চেন্নাই সুপার কিংস এখনও প্রথম চারে উঠে প্লে অফের জন্য যোগ্যতা করতে পারে, তবে তার জন্য অতি দ্রুত খেলার ধরণ পরিবর্তন করতে হবে তাদের।

তিনি যুক্ত করেছেন, “আমি আশা করি সিএসকে প্লে অফে উঠবে, তবে শুরুটা খুবই কঠিন হয়েছে। আমি মনে করি ৬ ম্যাচের পরে দেখতে হবে তারা কোন অবস্থানে আছে এবং তখন জিজ্ঞাসা করা ঠিক হবে তারা কোয়ালিফাই করবে কিনা। তাদের খুব দ্রুত খেলা ঘোরাতে হবে।”

টুর্নামেন্ট শুরুর মাত্র দুই দিন আগে প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ায় চারবারের চ্যাম্পিয়নদের দলে একটি যুদের অবসান হয়েছে। রবীন্দ্র জাডেজার নেতৃত্বাধীন দল তাদের প্রথম তিনটি ম্যাচ হারায় ট্রফি ধরে রাখার রাস্তা কঠিন করে তুলেছে।

চেন্নাই তাদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে আগামী শনিবার, ৯ই এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচটি বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে।

চেন্নাই বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। এসআরএইচও এখনও একটি ম্যাচ জিততে পারেনি। দুই দলের মধ্যে যারা জিতবে তারা টুর্নামেন্টের পরের পর্বের জন্য আত্মবিশ্বাসের অক্সিজেন পাবে। 

close whatsapp