রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার জন্য মরিয়া গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo Source: IPL/BCCI)

সদ্য বিয়ে করে এবার আইপিএলের মঞ্চে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। নিয়মের গেঁড়োয় এসে পৌঁছে গেলেও, বেঙ্গালরুর জার্সিতে এবারের আইপিএলে ডাগ আউটেই বসে থাকতে দেখা গিয়েছিল এই তারকা অজি ক্রিকেটারকে। এখন তিনি শুধুই দিন গুনছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন গ্লেন ম্যক্সওয়েল। সবকিছু ঠকঠাক চললে পরের ম্যাচেই মাঠে নামতে চলেছেন তিনি।

ইতিমধ্যেই আইপিএলের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের ম্যাচে বিরাট কোহলিরা নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আর সেই ম্যাচেই হয়ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে আসতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তারই প্রস্তুতিতে এখন ব্যস্ত রয়েছেন তিনি। ২০২২ সালের আুপিএলে এখনও পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে মাঠে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার অপেক্ষায় গ্লেন ম্যাক্সওয়েল

মাঠে নামার আগেই গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, “আমি খুবই খুশি যে আমি সম্পূর্ণ সুস্থ। আমি বলে বোঝাতে পারব না এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি। গত কয়েক সপ্তাহ ধরে আমি তেমনভাবে কিছু করতে পারিনি। মাঠে নামার জন্য এই মুহূর্তে আমি মুখিয়ে রয়েছি। আমি জানি যে সময় এখানে পৌঁছেছি প্রায় এক স প্তাহ সময় পেয়েছি। আমি নিজেকে নিজের মতো করে  প্রস্তুত করেছি। ম্যাচের জন্য আমি যে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারব, সে ব্যপারে যথেষ্ট আত্মবিশ্বাসী আমি। আমি এখন শুধুই সেই রাতের অপেক্ষায় রয়েছি, যেদিন প্রথমবার এবারের আইপিএলে মাঠে নামব”।

গ্লেন ম্যাক্সওয়েল আরও জানিয়েছেন,  “প্রতিযোগিতা শুরুর আগে আমি বেশকিছু বার্তাও পেয়েছি। তার আগে অবশ্য আমি আমার বিয়ে নিয়ে খানিকটা ব্যস্ত ছিলাম। যদিও তিনি যে অধিনায়ক হতে চলেছন সে ব্যপারে আমার কাছে খবর ছিল। এছাড়া মেগা নিলামের সময়ও  দলের কোচেদের সঙ্গে আমার সবসময় সম্পর্ক ছিল। আমাদের দল দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে, সেখানেই নিজের অবদান রাখতে চাই এবার আমি। দলের সঙ্গে যোগ দিয়ে এখন আমি যথেষ্ট খুশি”।

গতবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্লওয়েল। কয়েকদিন আগে শেষ হওয়া বিগব্যাশ লিগেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবারের নিলামের আগে সেজন্য ম্যাক্সওয়েলকে রখে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন মাঠে ম্যাডম্যাক্স শোয়ের অপেক্ষায় সকলে।

close whatsapp