আইপিএল ২০২২, ম্যাচ ১৪: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
পুনের ছোট বাউন্ডারির মাঠে আন্দ্রে রাসেল বিধ্বংসী হয়ে উঠতে পারেন
আপডেট করা - Apr 6, 2022 3:05 pm

প্রিভিউ
বুধবার আইপিএল ২০২-এর ১৪তম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর টুর্নামেন্টে ৩টি ম্যাচের মধ্যে ২টি জিতেছে। যেটি হেরেছে সেটিতেও তারা প্রতিপক্ষকে ভালোই বেগ দিয়েছে। মুম্বইন ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৯টি ম্যাচে মুখোমুখি হয়ে ২২টিতে হেরেছে কেকেআর। একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এটি সবচেয়ে খারাপ রেকর্ড।
অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স এখনও টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। আগের ম্যাচে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমআই-এর ব্যাটাররা একটা সময় অবধি দলকে ভালো জায়গায় নিয়ে গেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় তারা ম্যাচটি ২৩ রানে হারে। সূর্যকুমার যাদবকে এই ম্যাচে প্রথম একাদশে ফেরত আসতে দেখা যেতে পারে।
পিচ রিপোর্ট
এই মাঠে এটি হবে মরসুমের তৃতীয় ম্যাচ। দুটি খেলাই প্রথমে ব্যাট করা দল জিতেছে এবং তাই বাকি কেন্দ্রগুলির মতো এখানে টসজয়ী অধিনায়ক শুরুতে বোলিং করার কথা নাও ভাবতে পারেন। পুনেতে মুম্বইয়ের মতো শিশিরের প্রভাবও নেই।
সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স
আজিঙ্কা রাহানে, নীতিশ রানা, সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
মুম্বই ইন্ডিয়ান্স
ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, বাসিল থাম্পি, জসপ্রিত বুমরাহ্, টাইমাল মিলস।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শ্রেয়াস আইয়ার – পাঞ্জাব কিংসের বিপক্ষে আগের ম্যাচে ১৫ বলে ২৬ রান করেছিলেন। টুর্নামেন্টে এখনও ছক্কা মারতে পারেননি তিনি কিন্তু মুম্বইয়ের পেসারদের বিরুদ্ধে সুযোগ হাতছাড়া করতে চাইবেন না।
তিলক ভার্মা – আগের ম্যাচে চাঞ্চল্যকর ইনিংস খেলেছিলেন তিলক ভার্মা। তিনি ৩৩ ডেলিভারিতে ৬১ রান করেন এবং এমআই-এর পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন।
অলরাউন্ডার
আন্দ্রে রাসেল – আগের ম্যাচে ৩১ বলে ৭০ করে ফর্মে ফিরেছেন। বল হাতে এখনও জ্বলে ওঠেননি ঠিকই কিন্তু রাসেলের আইপিএলের সেরা বোলিং ১৫/৫ এসেছিল এই প্রতিপক্ষের বিরুদ্ধেই।
ফ্যাবিয়ান অ্যালেন – এখনও একটি ম্যাচেও সুযোগ পাননি। কিন্তু পরপর দুই ম্যাচ হেরে দলে পরিবর্তন আনতে পারে মুম্বই। সেক্ষেত্রে লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং কেকেআরের নড়বড়ে ডেথ বোলিংকে চাপে ফেলতে পারে।
বোলার
উমেশ যাদব – কেকেআর জিতেছে এমন দুটি খেলাতেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তিনি ৩ ম্যাচে ৭.৩৮ গড়ে, ৪.৯২-এর ইকোনমি রেটে এবং ৯-এর স্ট্রাইক রেটে ৮ উইকেট নিয়েছেন।
জসপ্রিত বুমরাহ্ – আগের ম্যাচে এমআই-এর সেরা বোলার ছিলেন। তিনি ৪ ওভারে ৩ উইকেট তুলে নেন এবং মাত্র ১৭ রান দেন।
উইকেটকিপার
ঈশান কিষাণ – দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন ইশান কিষাণ। প্রথম খেলায়, তিনি ৪৮ ডেলিভারিতে ৮১ রান করেন এবং তার পরের ম্যাচে আরআর-এর বিপক্ষে ৪৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঈশান কিষাণ, সুনীল নারিন, নীতিশ রানা, তিলক ভার্মা (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস, ফ্যাবিয়ান অ্যালেন, উমেশ যাদব, মুরুগান অশ্বিন, জসপ্রিত বুমরাহ্।