উইকেটের পিছন থেকে ধোনির খেলা পরিচালনার দক্ষতাই রপ্ত করতে চান ইশান কিষাণ

Ishan Kishan
Ishan Kishan. (Photo Source: Instagram)

এই মুহূর্তে আইপিএলের অন্যতম তারকার নাম ইশান কিষাণ। এবারের আইপিএলে সর্বোচ্চ দামও পেয়েছেন তিনি। তাঁকে নেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্স মরিয়া হয়ে পড়েছিল এবারের আইপিএলে। আর ইশান কিষাণের পিছনে দৌড়ে তারা যে এতটুকু ভুল করেননি, তা প্পথম ম্যাচ থেকেই নেমে বুঝিয়ে দিয়েছেন তিনি। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই ইশান কিষাণের ব্যাটে রানের গতি দেখ গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স হয়ত জিততে পারেনি, কিন্তু ইশন কিষাণ কিন্তু প্রথম ম্যাচ থেকেই সফল হয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ইশান কিষাণ ৪৮ বলে ৮১ রনের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। শুরু থকেই সেদিন বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। দিল্লির বোলারদের বিরুদ্ধে ইশানের ব্যাট থেকে সেই ম্যাচে এসেছিল  ১১ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। তেমনই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও যথেষ্ট সফল হয়েছেন ইশান কিষাণ। সেই ম্যাচেও ইশান কিষাণের ব্যাটে এসেছিল অর্ধশতরান। ৪৩ বলে তাঁর ৫৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওবার বাউন্ডারি।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চে গরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইশান কিষাণ। এবার তো মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তকমা রয়েছে তাঁর গায়ে। প্রথম ম্যাচ থেকে ইশান কিষাণ সেই প্রভাবও ফেলতে শুরু করেছেন। যদিও এখনও নাকি তিনি পুরোপুরি তৃপ্ত নন। তাঁর চোখ রয়েছে মহেন্দ্র সিং ধোনির দিকেই। ম্যাচ সামলানোর দক্ষতা থেকে উইকেটের পিছন থেকে কেমনভাবে ধোনি খেলা পরিচালনা করেন, সেটাই এবার শিখতে চান ইশান কিষাণ।

ধোনির মস্তিষ্ক কেমনভাবে কাজ করে সেটাই জানতে চান ইশান কিষাণ

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বেশী ম্যাচ খেলার সুযোগ তাঁর হয়নি। ঝাড়খন্ড দলের হয়ে অবশ্য ধোনির সঙ্গে তিনি খেলেছেন। আর আইপিএলে বেশীরভাগ সময়ই ধোনির বিরুদ্ধে খেলেছেন ইশান কিষাণ। ক্রিকেটের বাইশ গজে মহেন্দ্র সিং ধোনির সাফল্য আকাশ ছোঁয়া। ভারতীয় দলের হয়ে তিনি যেমন সফল হয়েছেন। তেমনই আইপিএলেও ধোনি অন্যতম সফল অধিনায়ক। আইপিএলের মঞ্চে বহু মযাচ একাই জিতিয়েছেন তিনি। সেইসঙ্গে উইকেটের পিছন থেকে তাঁর ম্যচ পরিচালনা করার দক্ষতারও পরিচয় দিয়েছেন মাহি। এসবই এখন রপ্ত করতে চান ইশান কিষাণ।

আর এই প্রসঙ্গেই ইশান কিষাণ জানিয়েছেন, “উইকেট কিপিংয়ের থেকেই আমি তাঁর থেকে বেশী শিখতে চাই যে কেমনভাবে তাঁর মাথা কাজ করে। কেউই বিশ্বাস করবে না, একটি আইপিএলের ম্যাচে আমি কতটা বিধ্বস্ত হয়েছিলাম। আমি সেই ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করছিলাম। বোলারদের বিরুদ্ধে দাপটও দেখাচ্ছিলা। সেই সময়ই দেখলাম ধোনি ভাই বোলারকে কী একটা বলে গেলেন। আমি অবশ্য চেষ্টা করেও শুনতে পারিনি তিনি কী বলেছিলেন। তবে ইমরান ভাইকে তিনি যে কিছু একটা বলেছিলেন, তা বেশ স্পষ্ট”।

ধোনির সেই পরামর্শ পাওয়ার পরই ইশান কিষাণকে সাজঘরে পাঠিয়েছিলেন ইমরান তাহির। যা দেখে সর্থকরা তো অবশ্যই, ইশান কিষাণ নিজেও হতবাক হয়ে গিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনি সেটাই কেমনভাবে করতেন, তা শিখতে চান ইশান কিষাণ। ধোনির মস্তিষ্ক কীভাবে চলে, সেই পাঠই এখন শিখতে চাইছেন ইশান কিষাণ।

close whatsapp