জস বাটলার প্রতিপক্ষ যেকোনও দলের অধিনায়কের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন, দাবী মর্নি মর্কেলের

Jos Buttler's century
Jos Buttler’s century. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলের প্রথম ম্যাচে তেমন পারফরম্যান্স দেখাতে না পারলেও, দ্বিতীয় ম্যচেই জ্বলে উঠেছিলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে তদের দ্বিতীয় ম্যাচে জস বাটলারের ব্যাট থেকে উঠতে দেখা গিয়েছিল রানের ঝড়। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থানের বিরাট রানের পাহাড়েই চাপা পড়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। সঞ্জু স্যামসনদের সেই জয়ের নেপথ্য নায়ক যে জস বাটলার ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচেই এবারের আইপিএলের প্রথম শতরান করেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জস বাটলারের সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁর প্রশংসা সকলের মুখে। আর প্রাক্তন প্রোটিয়া তারকা তে যেন জস বাটলারের ভক্ত হয়ে পড়েছেন একেবারে। তাঁর মতে যেদিন বাটলারের ব্যাট চলবে, সেদিন নাকি কারোর পক্ষেই তাঁকে আটকানো সম্ভব নয়।  আর বাটলার যেকোনও দলকে একাই শেষ করে দিতে পারেন, সে ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী মর্নি মর্কেল।

এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরী করেছেন জস বাটলার

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল সেদিন রাজস্থান রয়্যালস। আর প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন জস বাটলার।  তাঁর ভয়ঙ্কর আক্রমণের সামনে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের আসহায়ের মতো আত্মসমর্পন করতে হয়েছিল। ৬৮ বলে ১০০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন সেদিন জস বাটলার। তঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ১১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি দিয়ে। আর এই সব দেখার পর থেকেই মুগ্ধ প্রাক্তন প্রোটিয়া তারকা মর্নি মর্কেল।

তাঁর মতে জস বাটলার যদি ফর্মে থাকে, তাহলে প্রতিপক্ষ অধিনায়কের কোনও পরিকল্পনাই সফল হওয়ার সম্ভাবনা নেই। স্টারস্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে জস বাটলার প্রসঙ্গে মর্নি মর্কেল জানিয়েছেন, “জস দ্য বস। কখনও কখনও বোলাররাও বলতে চায় যে এই দিনটি তাঁর এবং তারা সেই শো উপভোগ করে। তাই বাটলারের মতো ব্যাটারকে দ্রুত সাজঘরে ফেরানোর রাস্তাটাই খুঁজে বের করতে চায় বোলাররা। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরী ইনিংসে তিনি দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। পিচে পেস এবং বাউন্সটা বুঝতেই তিনি খানিকটা সময় নেন, এরপরই মাঠে শুরু হয় তাঁর দাপট দেখানো। তখন আর তাঁকে আটকানো সম্ভব নয়”।

এখানেই থেমে থাকেননি মর্নি মর্কেল। বাটলারকে নিয়ে তিনি আরও বলেছেন, “এটা একেবারেই দক্ষতার ব্যপার। সেজন্যই আমরা বারবার দেখতে পাই বাটলারের মতো ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো কেন ঝাপায়। জস বাটলার এমন একজন ক্রিকেটার যাঁকে তা়ড়াতাড়ি আউট করতে না পারলে, তারপর গোটা ম্যাচটাই তিনি বের করে দেবেন। আর প্রতিপক্ষ অধিনায়কের কোনও পরিকল্পনাই সফল করতে দেবেন না তিনি”।

close whatsapp