পৃথ্বী শ-কে নিয়ে অসন্তুষ্ট রিকি পন্টিং, ভুল শট নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চান দিল্লি কোচ

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত বড় রান পেতে ব্যর্থ হয়েছেন পৃথ্বী শ। দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাড়াহুড়ো করতে গিয়েই নিজের উইকেট খুইয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আর তা দেখার পর থেকেই হতাশার সঙ্গে পৃথ্বীকে নিয়ে  খানিকটা অসন্তুষ্টও হয়ে রয়েছেন পিকি পন্টিং। গুজরাত টাইটান্সের বিরু্দ্ধে হারের পরই পৃথ্বী শয়ের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন রিকি পন্টিং। পৃথ্বীর বারবার একইরকম পুল শট খেলতে গিয়ে আউট হয়ে য়াওয়া যে পন্টি ভাল চোখে দেখছেন না, তা বেশ স্পষ্ট।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬ বলে ১০ রান করেই মাঠ ছাড়তে হয়েছিল পৃত্বী শ-কে।  লোকি ফার্গুসনের জোরালো শর্ট বলে পুল খেলতে গিয়েই ক্যাচ উট হয়ে যান তিনি। আর সেই দৃশ্য দেখার পর থেকেই পৃথ্বী শকে নিয়ে হতাশার ছাপ রিকি পন্টিংয়ের চোখে মুখে স্পষ্ট। ম্যাচশেষে নিজের হতাশা চেপেও রাখতে পারেননি দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

একবছর কেটে গেলেও, পৃথ্বী এখনও পর্যন্ত নিজের দুর্বলতা কাটাতে পারেননি। গুজরাতের বিরুদ্ধে পৃথ্বী শ আউট হওয়ার পরই সম্প্রচারকারী সংস্থায় পৃথ্বীর গত মরসুমের পারফরম্যান্সের ঝলক দেখানো হয়। যেখানে বেশীরভাগ সময়ই এই পুল শট খেলতে গিয়েই আউট হতে হয়েছে পৃথ্বী শ-কে। এদিনও লোকি ফার্গুসনের পাতা ফাঁদেই পা দিয়েছিলেন পৃথ্বী শ। সেই পুল শট খেলতে গিয়েই মাজঘরে ফিরতে হয় তাঁকে। একই ঘটনা বারবার ঘটার ফলে খানিকটা হলেও তাঁর ওপর অসন্তুষ্ট হয়েছেন রিকি পন্টিং। পৃথ্বীর সঙ্গে এই বিষয় নিয়ে কথাও বলতে চান তিনি।

পৃথ্বী শ-র পারফরম্যান্স নিয়ে খুশি নন দিল্লি ক্যাপিটালস কোট রিকি পন্টিং

গুজরাত টাইটান্স বনাম দল্লি ক্যাপিটালস ম্যাচ শেষ হওয়ার পর রিকি পন্টিং জানিয়েছেন, “তাঁর সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। দুবারই এই এক পুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন পৃথ্বী শ। হাতে কয়েক দিন রয়েছে, এই পুল শট নিয়েই পৃথ্বীর সঙ্গে কাজ করতে হবে আমাদের”।

প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরুটা ভাল করলেও, বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন পৃথ্বী শ।  সেই ম্যাচে ৩৮ রানে সাজঘরে ফিরেছিলেন দিল্লি ক্যাপিটালসের এই তারকা ব্যাটসম্যান। যদিও সেই ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। আর গুজরাতের বিরুদ্ধে তিনি তো মাত্র ১০ রানেই সাজঘরে ফিরে গিয়েছেন।

এই প্রসঙ্গে রিকি পন্টিং ম্যাচ শেষ আরও জানিয়েছেন, “প্রথম ম্যাচে সত্যিই তিনি ভাল পারফরম্যান্স করেছিলেন। কিন্তু সেই ধারা অব্যহত রাখতে পারেননি পৃথ্বী। ফার্গুসন বোলিংয়ে এসেই পৃথ্বীকে সাজঘরে ফিরিয়েছিলেন। যেভাবে তারা প্ল্যানিং করেছিলেন, সেটাই করতে পেরেছিলেন। তাঁর সঙ্গে এই বিষয় নিয়ে এবার কথা বলতে হবে। দুবারই এই পুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন পৃথ্বী শ।আগামী কয়েকদিন এই বিষয় নিয়েই কাজ করতে হবে আমাদের”।

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই বোর্ডের ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়েছেন পৃথ্বী শ। যদিও দিল্লি ক্যাপিটালস তাঁর ওপর ভরসা রেখেছেন। কিন্তু দলের নিজের জায়গা টিকিয়ে রাখতে হলে, পৃথ্বীকে যে ভাল পারফরম্যান্স করতেই হবে তা বলাই বাহুল্য।

close whatsapp