আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী ডোয়েন ব্রাভো কেন বাকিদের থেকে আলাদা, ব্যাখ্যা সিএসকে বোলিং কোচের
ব্রাভোর মানসিকতার প্রশংসা করেছেন বালাজি
আপডেট করা - Apr 2, 2022 4:52 pm

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভোর গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিক সাফল্যের সঙ্গে ডেথ ওভারে বোলিং করা এবং ৩৮ বছর বয়সেও নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারার ক্ষমতার প্রশংসা করেছেন।
সিএসকে অলরাউন্ডার ব্রাভো আইপিএল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠেছেন ৩১শে মার্চ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে। তাঁর দল ছয় উইকেটের হারলেও তিনি শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার ১৭০ উইকেটের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিলেন।
“ব্রাভোর মেজাজ এমন কিছু যা আমি সত্যিই প্রশংসা করি। সময়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ মোড়কে সে নিজেকে ভালোভাবে পরিচালনা করেছে এবং সে শীর্ষে আসতে সক্ষম হয়েছে। একজন বোলার হিসেবে এটা সহজ নয়। আমরা (লাসিথ) মালিঙ্গার মতো সেরাদের দেখেছি অতীতে। ব্রাভো ডেথ বোলিংয়ে অসাধারণ কিছু কাজ করেছেন,” ভারতের প্রাক্তন পেসার বালাজির মতামত।
তিনি খেলার খুব বড় চিন্তাশীল ব্যক্তি, ব্রাভোর সম্বন্ধে বালাজি
“তিনি এমন একজন যিনি প্রচুর ডেলিভারি পুনঃআবিষ্কার করে চলেছেন। ডিপিং বল এমন একটি ডেলিভারি যা তিনি কয়েক বছর আগে প্রবর্তন করেছিলেন; এটি এখন একটি ট্রেন্ডসেটার। তাঁর ব্যাটিং এবং অসাধারণ ফিল্ডিং ছাড়াও এই সমস্ত জিনিস ব্রাভোকে আলাদা করেছে।”
বালাজি মনে করেন যে ওয়েস্ট ইন্ডিয়ান বছরের পর বছর ধরে পরিপক্ক হয়ে উঠেছেন। সেই প্রসঙ্গে বলেছেন, “আমি মনে করি ব্রাভো যা তৈরি করেছে তা অনেকদিন থাকবে। আমার মনে আছে যখন তাঁকে প্রথম বাছাই করা হয়েছিল তখন তিনি বিশেষ কিছু ছিলেন না। সেখান থেকে তিনি একজন পরিপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন। একজন ব্যক্তি হিসাবে, পরিপক্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সিএসকে-তে তিনি একজন নেতা হিসেবে পরিপক্ব হয়ে উঠেছেন। তাঁর আত্মবিশ্বাস, ধারাবাহিকতা এবং কখনোই হার না মানা মনোভাব অসাধারণ।”
বালাজির মতে আরেকটি দিক যা ব্রাভোকে আলাদা করে তুলেছে তা হল সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তাঁর শান্ত আচরণ। “তাঁর শান্ত থাকার ক্ষমতা। সাধারণত আমরা বাইরে থেকে যা মনে করি তা হল তিনি বোলার হিসেবে খুব শিথিল। না! তিনি খেলার খুব বড় চিন্তাশীল ব্যক্তি। চাপ এবং পরিস্থিতি নির্বিশেষে তিনি প্রতিটি বল পরিকল্পনা করেন। ব্যাটসম্যান বা প্রতিপক্ষে তাঁর কিছু যায় আসে না। ফিল্ড সেট আপ এবং সেই ফিল্ডে ডেলিভারি করার ক্ষেত্রে তিনি সবসময় এক ধাপ এগিয়ে থাকেন। তিনি যেভাবে ডেথ বোলিং পরিচালনা করেছেন তা আমি সত্যিই পছন্দ করি,” শেষে বলেছেন বালাজি।