শ্রেয়স আইয়ারে মুগ্ধ ইরফান পাঠান, তাঁর নেতৃত্বে কেকেআরের ভবিষ্যত উজ্জ্বল বলেই মনে করেন পাঠান
আপডেট করা - Apr 1, 2022 5:44 pm

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়ে সদ্য দুটো ম্যাচ খেলেছেন শ্রেয়স আইয়ার। আর সেই দুই ম্যাচেই তাঁর নেতৃত্বের ঝলক দেখে মুগ্ধ আরেক প্রাক্তন তারকা ইরফান পাঠান। শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই এবারের আইপিএলে যত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে যাত্রা শুরু করেছে কেকেআর। যা দেখে সত্যিই আপ্লুত ইরফান পাঠান। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স একেবরে সুরক্ষিত বলেই মনে করছেন তিনি।
এবারের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছিল শ্রেয়স আইয়ারকে। সেই থেকেই কলকাতা নাইট রাইডার্সের র্যাডারে ছিলেন তিনি। এবারের মেগা নিলামে যে সমস্ত তারকাদের দিকে সকলের নজর ছিল তাদের মধ্যে শ্রেয়স ছিলেন অন্যতম। সেরাদশ মার্কি ক্রিকেটারদের মধ্যেই রাখা হয়েছিল তাঁকে। হবে নাই বা কেন দেশের দার্সি থেকে আইপএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স ছিল শ্রেয়সের। আর সেই সব হিসাব করেই শ্রেয়সকে নেওয়ার জন্য মরিয়া ছিল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের মেগা নিলামে শ্রেয়সের নাম ওঠার পর থেকেই তাঁকে নেওয়ার জন্য লড়াইটা ছিল দেখার মতো। নাইট রাইজারসের সঙ্গে দিল্লি ক্যাপিটালসও ছিল সেই লড়াইয়ে। আরও দু একটি ফ্র্যাঞ্চাইজিও সেই প্রতিযেগিতায় ছিলেন। যদিও শেষ পর্যন্ত সাড়ে বারো কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে নিজেদের দলে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে আইপিএল শুরুর আগে সেই শ্রেয়সের ওপরই নেতৃত্বের ভারও তুলে দেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বের দক্ষতায় মুগ্ধ প্রাক্তন তারকা ইরফান পাঠান
আর প্রথম ম্যাচেই শ্রেয়স আইয়ার নিজের নেতৃত্বের দক্ষতার পরিচয় দিয়েছেন। আর সেই সমস্তকিছু দেখার পরই স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে শ্রেয়স আইয়ারকে নিয়ে প্রশংসা শোনা গিয়েছে ইরফান পাঠানের মুখে। তিনি জানিয়েছেন, “শ্রেয়স আইয়ার একজন দুর্ধর্ষ অধিনায়ক। মনে রাখতে হবে মুম্বই ইন্ডিয়ান্সে যেমন মাঝপথে রোহিত শর্মা অধিনায়ক হয়েছিলেন, শ্রেয়স আইয়ারকেও তেমন মাঝপথে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে রিকি পন্টিয়ের তত্ত্বাবধানে শ্রেয়স আইয়ার কিন্তু শুরুটা ভালই করেছিল। আর দিন যত এগিয়েছিল শ্রেয়সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ততই মজবুত হয়েছিল”।
শ্রেয়সের সম্বন্ধে ইরফান পাঠান আরও বলেন, “শ্রেয়স আইয়ারের নেতৃত্বের দক্ষতা কিন্তু এই মরসুম শুরু হওয়ার সঙ্গে আরও বেড়েছে। মরসুম যত এগোবে আমরা ততই সেই জিনিস দেখতে পাব ও তা নিয়ে আলোচনা করব। তিনি সবসময়ই একজন খেলোয়াড়দের অধিনায়ক। ক্রিকেটারদের প্রতিটি ক্ষেত্রেই তিনি সাহায্য করেন। যা একজন অধিনায়কের প্রধান গুন। কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যত শ্রেয়স আইয়ারের হাতে যথেষ্ট উজ্জ্বল”।
দিল্লি ক্যাপিটালসের অধনায়ক হিসাবে প্রথমবার সাফল্য পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএলের ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয় তাঁর নেতৃত্বে পলে অফেও গিয়েছে দিল্লি। একইসঙ্গে নাইট রাইডার্সের হয়েও নেতৃত্ব দেওয়ার কাজটা যথেষ্ট নিখুঁতভাবে করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে জিততে না পারলেও, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কম রানের ম্যাচেও হাড্ডহাড্ডি লড়াই দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই সমস্ত কিছু দেখেই আপ্লুত ইরফান পাঠান।