আইপিএল ২০২২, ম্যাচ ৮: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, পরিসংখ্যান এবং আসন্ন মাইলফলক

পাঞ্জাবের বিরুদ্ধে ২৯টি ম্যাচে মুখোমুখি হয়ে কেকেআর ১৯বার জিতেছে

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: IPL/BCCI)

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর অষ্টম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পাঞ্জাব কিংস (পিবিকেএস) একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। কেকেআর আইপিএল ২০২১-এর রানার্স আপ ছিল, এবং পিবিকেএস ষষ্ঠ স্থানে শেষ করেছিল। কেকেআর তাদের উদ্বোধনী ম্যাচ জেতার পর, আরসিবি-র বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে। পাঞ্জাব কিংস অবশ্য এই মরসুমে তাদের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) হারিয়েছে।

যদিও কেকেআর সিএসকে-র বিরুদ্ধে একটি ছোট লক্ষ্য সহকেই তাড়া করেছিল, আরসিবি-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে গিয়ে তাদের ব্যাটিং বিভাগ ভেঙে পড়েছিল। তাদের সবাই মোটামুটি ভালোই শুরু করেছিল কিন্তু কেউই বড় স্কোরে পৌঁছতে পারেননি। কোনো বড় পার্টনারশিপের অভাবে নাইট রাইডার্স এক ওভারের বেশি বাকি থাকতে ১২৮-এ অলআউট হয়ে যায়। কম টোটাল হওয়া সত্ত্বেও, নতুন বলের বোলার উমেশ যাদব এবং টিম সাউদি কেকেআরকে শেষ অবধি ম্যাচে বাঁচিয়ে রেখেছিল।

বিশেষজ্ঞদের মতে পাঞ্জাব কিংসের একটি অসামান্য ব্যাটিং লাইনআপ রয়েছে। এটি প্রথম ম্যাচে প্রমাণিত হয়েছিল যেখানে তারা আরসিবির বিরুদ্ধে এক ওভার বাকি থাকতেই ২০৬ রান তাড়া করেছিল। মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ানের শক্তিশালী ওপেনিং জুটির পরে মিডল অর্ডারেও আগ্রাসী ব্যাটারে ভরা। ভানুকা রাজাপাকসা, শাহরুখ খান, লিয়াম লিভিংস্টোন, ওডিয়ান স্মিথের মতো শক্তিশালী ফিনিশাররা তাদের ভূমিকা ভালভাবে পালন করলে যে কোন বোলিং লাইন-আপ বিপদ পড়বে। 

আইপিএল ২০২২-এর অষ্টম ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর দেওয়া হল

হেড টু হেড: এই দুটি দল আইপিএলে ২৯বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে কেকেআর জিতেছে ১৯বার এবং পিবিকেএস জিতেছে ১০বার। 

 ২ – প্রথম নিউজিল্যান্ডার হিসেবে ২৫০ টি-টোয়েন্টি উইকেট পেতে টিম সাউদির আরও ২ উইকেট প্রয়োজন।

৩১ – পিবিকেএস-এর বিরুদ্ধে সুনীল নারিনের নেওয়া মোট উইকেট, যা তাদের বিপক্ষে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

৫০ – উমেশ যাদব কেকেআর-এর হয়ে তাঁর ৫০তম আইপিএল ম্যাচ খেলতে প্রস্তুত, এবং ফ্র্যাঞ্চাইজির হয়ে কমপক্ষে ৫০টি আইপিএল ম্যাচ খেলা প্রথম বিশেষজ্ঞ ফাস্ট বোলার হবেন।

 ১ – ওয়াংখেড়েতে তাঁর শেষ ৪ আইপিএল ম্যাচে সুনীল নারিন নেওয়া মোট উইকেট। তারকা কেকেআর বোলার এই সংখ্যা পরিবর্তন করতে চায়বেন।

৫১ – মায়াঙ্ক আগরওয়ালের টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করতে আরও ৫১ রান প্রয়োজন।

৬ – আইপিএলে ৪০০০ রান ছুঁতে আজিঙ্কা রাহানের প্রয়োজন ৬ রান। ১৩তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

– আইপিএলে ২০০ চারে পৌঁছতে শ্রেয়াস আইয়ারের একটি চার প্রয়োজন।

১২১ – গত মরসুমে কেকেআর-এর বিরুদ্ধে শিখর ধাওয়ান রান করেছেন।

১ – জনি বেয়ারস্টোর (৯৯) আইপিএলে ১০০টি চারে পৌঁছতে একটি চার প্রয়োজন।

৪ – আন্দ্রে রাসেল (১৪৬) নগদ সমৃদ্ধ লিগে ১৫০ ছক্কায় পৌঁছনো থেকে চারটি বড় হিট দূরে।

৪ – বেয়ারস্টোর (৪৬) এই লিগে ৫০টি ছক্কা মারতে আর চারটি ওভার বাউন্ডারি প্রয়োজন।

৮ – শিখর ধাওয়ানের (৯৯২) টি-টোয়েন্টি ম্যাচে ১০০০টি চার পূর্ণ করতে আটটি চারের প্রয়োজন।

৫ – লিয়াম লিভিংস্টোন (২৪৫) টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ ছক্কায় পৌঁছনো থেকে আর পাঁচটি বড় হিট দূরে।

৪৫ – ভানুকা রাজাপাকসা (১৯৫৫) টি-টোয়েন্টি ম্যাচে ২০০০ রান থেকে আর ৪৫ ​​রান পিছিয়ে।

৯২ – শ্রেয়াস আইয়ারের (২৪০৮) লিগে ২৫০০ রান পূর্ণ করতে ৯২ রান প্রয়োজন।

৭ – মায়াঙ্কের (১৪৩) টি-টোয়েন্টি ম্যাচে ১৫০টি ছক্কা পূর্ণ করতে সাতটি ছক্কার প্রয়োজন।

১০ – ভেঙ্কটেশ আইয়ারের (৪০) টুর্নামেন্টে ৫০টি চারে পৌঁছতে ১০টি চারের প্রয়োজন।

৩৪ – সুনীল নারিন (৯৬৬) আরও ৩৪ রান করলে লিগে ১০০০ রান পূর্ণ করবেন। 

close whatsapp