চেন্নাই সুপার কিংস তাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারবে বলে মনে করেন ম্যাথু হেডেন
আপডেট করা - Mar 31, 2022 6:19 pm

এবারের আইপিএলের শুরুটা জয় দিয়ে করতে পারেনি চেন্নাই সুপার কিংস। যদিও তাদের নিয়ে এখনই হতাশ হতে নারাজ ম্যাথু হেডেন। বরং এবারেও আইপিএলের ট্রফি নিজেদের ক্যাবিনেটে চেন্নাই ধরে রাখতে পারবে বলে আশাবাদী ম্যাথু হেডেন। আর কিছুক্ষণ পরই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে তাদের দ্বিতীয় ম্যাচে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা। আর তার আগেই ম্যাথু হেডেনের চেন্নাই সুপীর কিংসকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী।
আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সবচেয়ে সফল দলের তকমা রয়েছে চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই তারা তারটি আইপিএল ট্রফি জিতে নিয়েছে। শেষবারও কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল চ্যান্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও এখমও পর্যন্ত আইপিএলে তাদের জয় অধরা। কিন্তু ম্যাথু হেডেন কিন্তু চেন্নাই সুপার কিংসকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর মতে ধোনিরা তাদের চ্যাম্পিয়ন ট্রফিটা ধরে রাখতে পারবে।
একসময় চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাথু হেডেন। ওপেনিংয়ে বহু গুরুত্বপূর্ণ পারফরম্যান্স খেলে ধোনির চেন্নাই সুপার কিংসকে বহু ম্যাচ জিতিয়েছেন ম্যাথু হেডেন। একসময় মঙ্গুজ নিয়েও মাঠে নামতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকে। এখন তিনি আইপিএলের থেকে বহু দূরে রয়েছেন। কিন্তু প্রিয় দল চেন্নাই সুপীর কিংসের প্রতিই রয়েছে ম্যাথু হেডেনে সমর্থন।
চেন্নাই সুপীর কিংসকে নিয়ে আশাবাদী ম্যাথু হেডেন
স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে ম্যাথু হেডেন চেন্নাই সুপার কিংস সম্বন্ধে জানিয়েছেন, “কেকেআরের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম ম্যাচ হেরেই চেন্নাই সুপার কিংস হতাশ হয়ে পড়বে না। রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন এই দলে বহু পজিটিভিটি রয়েছে। প্রথম ম্যাচে তাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু তাদের দলে অভিজ্ঞতাও রয়েছে সবচেয়ে বেশী। আমি নিশ্চিত যে চেন্নাই সুপার কিংস পরিবর্তী ম্যাচেই আরও শক্তিশালী হয়ে ফিরবে”।
ম্যাথু হেডেন আরও জানিয়েছেন, “প্রতিযোগিতার প্রথম ম্যাচে তারা মোঈন আলিকে পায়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মঈন আলিকে পাবে চেন্নাই সুপার কিংস। সিএসকের মধ্যে সেই শক্তি রয়েছে ঘুরে দাঁড়ানোর এবং তারা যথেষ্ট ভয়ঙ্কর একটি দল”।
এবারের আইপিএল শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রতিযোগিতা শুরুর কয়েকদিন আগেই দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ধোনি। আর তার জায়গায় চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হন রবীন্দ্র জাদেজা। শুরুটা যদিও তারা ভাল করতে পারেনি। তবে ম্যাথু হেডেন টেন্নাই সুপীর কিংসকে নিয়ে আশাবাদী।