পাওয়ার হিটিং কোচের তত্ত্বাবধানে তিনি এখন আরও শক্তিশালী, জানালেন রাসেল ভক্ত ওডিন স্মিথ

Odean Smith and Shahrukh Khan
Odean Smith and Shahrukh Khan. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের শুরুতেই এবার সকলর নজর কেড়েছেন ওডিন স্মিথ। প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের জয়ের নায়ক তিনি। তাঁর ঝোরো ইনিংসে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের পাহাড় টাপকে প্রথম ম্যাচ জিতেই যাত্রা শুরু করেছে পঞ্জাব কিংস। সেই ওডিন স্মিথই এখন আত্মবিশ্বাসে ভরপুর রয়েছেন। আর প্রথম ম্যাচ জয়ের পর থেকেই হুঙ্কার শোনাযাচ্ছে তাঁর গলায়। তিনি প্রথম থেকেই একজন শক্তিশালী ক্রিকেটার, এবার নতুন কোচের তত্ত্বাবধানে আরও শক্তিশালী হয়ে উঠেছেন ওডিন স্মিথ।

পঞ্জাব কিংসই আইপিএলের প্রথম দল যারা এবার পাওয়ার হিটার কোচ দলে নিয়েছেন। পাওয়ার হিটারদের নানানভাবে টিকনিকালি আরও দক্ষ করে তুলবেন তিনি। আর তাঁকে পেয়েই যেন আরও বেশী ধারালো হয়ে উঠেছে পঞ্জাবের এই তরুণ ক্রিকেটার ওডিন স্মিথ। কেরিয়ারের শুরু থেকেই পাওয়ার হিটার হিসাবে পরিচিতি পেয়েছেন এই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার। আর এই নতুন কোচের তত্ত্বাবধানে তিনি এখন আরও বেশী শক্তিশালী হয়ে উঠছেন বলেই মনে করছেন।

ছোট বেলা থেকেই কায়রণ পোলার্ড ও ডোয়েন ব্রাভোকে দেখে ক্রিকেটার হয়ে ওঠা। তবে আন্দ্রে রাসেলকে যবে থেকে দেখেছেন, সেই সময় থেকেই তাঁর মতো ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখেছেন ওডিন স্মিথ। রাসেলের বোলিংয়ে যেমন দক্ষতা রয়েছে, তেমনই রয়েছে পাওয়ার হিটিং দক্ষতা। নিজেকেও তেমনই করে তুলতে চান ওডিন স্মিথ। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমনটাই জানিয়েছেন।

আন্দ্রে রাসেলের মতোই অল রাউন্ডার হয়ে উঠতে চান ওডিন স্মিথ

ওডিন স্মিথ বলেছেন, “আমার মতে আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার, যাঁকে দেখে আমি তৈরি হয়েছি। টি টোয়েন্টি খেলাতে আমরা দুজনই একই ভূমিকা পালন করে থাকি। দ্রুত বোলিং করা এবং ব্যাট হাতে বাউন্জিরা ও ওভার বাউন্ডারি মারা। আন্দ্রে রাসেল সবসময়ই আমার কাছে একজডন অনুপ্রেরণা। আশা করি আগামী দিনেও আমার এগিয়ে যাওয়ার পথে তিনি আমার অনুপ্রেরণা হয়ে থাকবেন”।

পাওয়ার হিটিং কোচের তত্ত্বাবধানে ওডিন স্মিথ এখন অনেক বেশী শক্তিশালী

এবারের আইপিএলে প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের জয়ের সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে, কিন্তু শেষ দুই ওভারেই এবার ম্যাচের রং বদলে দিয়েছিলেন ওডিন স্মিথ। তাঁর ৮ বলে সেই ২৫ রানের ইনিংসই রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ের আশা শেষ করে দিয়েছিল। তাঁর গোটা ইনিংসে ছিল তিনটি দুর্ধর্ষ ছয় ও একটি বাউন্ডারি। সেইসঙ্গে দলের পাওয়ার হিটিং কোচও তাঁকে যথেষ্ট সাহায্য করছে।

এই প্রসঙ্গে ওডিন স্মিথ জানিয়েছেন, “আমি এমনিতেই একজন শক্তিসালী মানুষ। আর আমাদের পাওয়ার হিটিং কোচ এই বিষয়ে নানান পরামর্শ দিয়েছেন আমাকে। টেকনিকালিও নানান সাহায্য করেছেন আমাকে। আমি যথেষ্ট শক্তিশালী একজন ব্যক্তি, কিছু জিনিস শুদু এখন দেখে নেওয়া দরকার কয়েছে আমার”।

close whatsapp