নির্দিষ্ট সময়ের আগেই দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন মিচেল মার্শ, এখানেই চলবে তাঁর রিকভারি
আপডেট করা - Mar 30, 2022 4:01 pm

এখনও পর্যন্ত চিন্তা কাটে নি। মিচেল মার্শ আইপিএলে নামতে পারবেন কিনা এখনও পর্যন্ত তা ঠিক নেই। তবে সময়ের আগেই আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিচ্ছেন মিচেল মার্শ। আর তাতেই খানিকটা স্বস্তি এসেছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। যদিও এখনও পর্যন্ত পুরোপুরি আস্বস্ত নন তারা। এখানেই চলবে অজি তারকা ক্রিকেটারের রিহ্যাব সেশন ও রিকভারি সেশন। আইসোলেশনে থাকার সময়েই তাঁকে দেখবেন দলের ফিজিওরা, তারপরই মচেল মার্শকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
২৭ মার্চ আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে নেমছিল দিল্লি ক্যাপিটলস। প্রথম ম্যাচেই তাদের সামনে ছিল সবচেয়ে বেশীবার আইপিএল চ্যাম্পিয়ন দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়েই যাত্রা শুরু করেছে তারা। দলের বিদেশী তারকারা এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। প্রথম ম্যাচে মাত্র দুজন বিদেশীকে নিয়েই মেমেছিল তারা। কিন্তু সেই ম্যাচেই ললিত যাদব ও অক্ষর পটেল মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লিকে জয় এনে দিয়েছিল। কিন্তু দিল্লি শিবিরের চিন্তা কিন্তু কাটছে না।
এবারের আইপিএলে দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মিচেল মার্শ। বিশ্বকাপে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স দেখার পরই দিল্লি ক্যাপিটালস তুলে নিয়েছিলেন তাঁকে। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ চলার সময়ই ঘটে বিপত্তি। একদিনের সিরিজ শুরুর হওয়ার আগেই হিপ জয়েন্টের পেশীতে চোট পান মিচেল মার্শ। আর সেজন্যই পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। আর সেই খবরে দিল্লি ক্যাপিটালস কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
আইপিএলের নিলামে মিচেল মার্শকে এবার ৬.৫ কোটি টাকার বিনিময়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর রিহ্যাব সেশন। শোনাযাচ্ছেন সেখানে থেকে আর সময় নষ্ট করতে চাইছেন না মিচেল মার্শ। ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছন তিনি। দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ তো দেবেন, কিন্তু মাঠে নামবেন কবে থেকে মিচেল মার্শ , সেই প্রশ্নের উত্তর এখন দিল্লি ক্যাপিটালস শিবিরের কর্তদের কাছেও নেই।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, দিল্লি ক্যাপিটালস স্কোয়াডের উদ্দেশে রওনা দেবেন মিচেল মার্শ। যেখানে প্রাক্তন অস্ট্রেলিয় ও বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ফিজিও প্যাট ফারহার্তের তত্ত্বাবধানে থাকবেন তিনি। আইসোলেশনে থাকাকালীন সেখানেই তাঁর রিকভারি সেশন চলবে।
আর দিল্লি ক্যাপিটালসের সকলে এখন সেদিকেই তাকিয়ে রয়েছে। ৬ এপ্রিলের আগেই আইপিএলের মঞ্চে যোগ দিচ্ছেন তিনি। এবারের আইপিএলের জন্য মিচেল মার্শকে ৬.৫ কোটি টাকা দিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু তাঁর চোট পাওয়ায় দিল্লির চিন্তা বাড়িয়েছে। রিকভারি সেশন চালালেও, মিচেল মার্শকে কবে থেকে দিল্লি পাবে, সেটাই এখন বড় প্রশ্ন।