আইপিএল ২০২২, ম্যাচ ৬: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আগের ম্যাচে ৮৮ রান করা ডু প্লেসি ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে সেরা বাছাই
আপডেট করা - Mar 30, 2022 3:05 pm

প্রিভিউ
মঙ্গলবার আইপিএল ২০২২-এর ষষ্ঠ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে কেকেআর নিখুঁতভাবে তাদের অভিযান শুরু করেছে। বোলাররা প্রতিপক্ষকে ১৩১ রানে সীমাবদ্ধ রেখে জয়ের ভিত গড়েছিল এবং জবাবে, ব্যাটাররা একবারের জন্যও রান তোলার গতি প্রয়োজনীয় রান রেটের চেয়ে নীচে যেতে দেয়নি।
অন্যদিকে, আরসিবি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর ম্যাচে হেরেছে যেখানে তারা ২০৫ রান খাড়া করলেও তাদের বোলারদের ব্যর্থতায় জিততে পারেনি। সেদিনের ম্যাচের কেন্দ্র ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই তারা আবার নামছে। কেকেআরের বিস্ফোরক ব্যাটারদের মোকাবিলা করতে হলে আরসিবিকে নতুন বোলিং পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।
পিচ রিপোর্ট
বাইশ গজ থেকে বাউন্ডারির দূরত্ব খুব কম না হওয়ায় সাধারণত বিশাল বড় স্কোর উঠতে দেখা যায় না এই পিচে। কিন্তু মাথায় রাখতে হবে আগের ম্যাচেই দুটি দলই ২০০-র বেশী করেছিল। তাই প্রথমে যে দলই ব্যাটিং করুক, তাদের অন্তত ১৮০ তোলার ভাববে।
সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফিন অ্যালেন, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ডেভিড উইলে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, সিদ্ধার্থ কউল, মহম্মদ সিরাজ।
কলকাতা নাইট রাইডার্স
ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শেলডন জ্যাকসন (উইকেটকিপার), স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ফাফ ডু প্লেসি – নতুন দলে এসে নতুন মরসুম শুরু করেছেন বিস্ফোরক ভঙ্গিতে। প্রথম ম্যাচে মাত্র ৫৭ বলে ৮৮ রান করেন যার মধ্যে ৭টি ছক্কা ছিল।
আজিঙ্কা রাহানে – মরসুমের উদ্বোধনী ম্যাচে কিছু টেক্সটবুক শট খেলেন এবং দারুণ ছন্দে দেখাচ্ছিল। তিনি ১২৯ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৪৪ রান করেন।
অলরাউন্ডার
ওয়ানিন্দু হাসারাঙ্গা – আগের ম্যাচে বল হাতে ভালো করেছিলেন এবং একটি উইকেটও তুলেছিলেন। যদিও তিনি কিছুটা ব্যয়বহুল ছিলেন কিন্তু লেগ-স্পিনারদের উইকেট নেওয়ার দক্ষতাকে কখনই বিবেচনার বাইরে রাখা যায় না।
আন্দ্রে রাসেল – এই প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত রেকর্ড রয়েছে। তিনি ডেথ ওভার বোলিং করবেন এবং সেখানে উইকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনও দিনে তিনি ব্যাট হাতে একাই খেলা বদলে দিতে পারেন।
বোলার
ডেভিড উইলে – নতুন বলের একজন দক্ষ বোলার এবং উদ্বোধনী ম্যাচে সত্যিই ভালো বোলিং করেছেন। ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রান করতেও সক্ষম তিনি।
উমেশ যাদব – সিএসকে-র বিরুদ্ধে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন উমেশ যাদব। তিনি এই ম্যাচেও সেই পারফর্ম্যান্স পুনরাবৃত্ত করতে চায়বেন।
উইকেটকিপার
দীনেশ কার্তিক আগের ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, মাত্র ১৪ বলে ৩২ রান করেছিলেন ২২৮-এর বেশী স্ট্রাইক রেটে। এই ম্যাচের জন্য তিনি কিপার বিভাগে সেরা বিকল্প।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল (সহ-অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলে, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।