আইপিএল ২০২২, ম্যাচ ৫: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

গত সংস্করণে ৪৮৪ রান করা সঞ্জু স্যামসনের দিকে নজর থাকবে

Sanju Samson
Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

মঙ্গলবার আইপিএল ২০২২-এর পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। গত বছর যা ঘটেছিল তা ভুলে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে নতুন করে শুরু করতে হবে। অভিজ্ঞ খেলোয়াড় কেন উইলিয়ামসন এই বছর দলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া উমরান মালিক এবং আব্দুল সামাদকে ধরে রেখেছে তারা। নিলামে বেশ কিছু তরুণ ভারতীয় প্রতিভাকে কিনেছে তারা। কেন উইলিয়ামসন, এইডেন মার্করাম, নিকোলাস পুরান ছাড়া চতুর্থ বিদেশী হিসেবে মার্কো য়্যানসেন বা শন অ্যাবট খেলতে পারেন। 

অন্যদিকে রাজস্থান রয়্যালসও নিলামের আগে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল – সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। অতীতে তাদের বোলিং বিভাগ নড়বড়ে ছিল এবং সেই কারণেই তারা নিলাম টেবিলে বোলারদের জন্য বেশি অর্থ ব্যয় করেছে। রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল স্পিন জুটি হিসেবে কেমন পারফর্ম করে তার দিকে নজর থাকবে। ওপেনার নির্বাচন করাটা অধিনায়ক স্যামসনের জন্য কিছুটা মাথাব্যথার কারণ। যশস্বী জয়সওয়াল বা দেবদত্ত পাড়িক্কলের মধ্যে একজনকে বাদ দিতে হতে পারে। 

পিচ রিপোর্ট

পুনের প্রাণবন্ত সারফেস থেকে দ্রুত বোলাররা সাহায্য পাবে এবং বল দ্রুত ব্যাটে আসার কারণে স্ট্রোকমেকিং ব্যাটাররা সুবিধা পাবেন। টস জিতে প্রথম বোলিং করা একটি ভাল অপশন হবে। 

সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ

অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, শন অ্যাবট, শ্রেয়াস গোপাল, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেমস নিশ্যাম, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রাহুল ত্রিপাঠী – কেকেআরের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাহুল ত্রিপাঠীকে সাড়ে আট কোটি টাকায় কিনেছে এসআরএইচ। এখনও অবধি ৬২ ম্যাচে ১৩৮৫ রান করেছেন ১৩৬.৩২ স্ট্রাইক রেটে। ২০২১ আইপিএলে ১৪০.২৮ স্ট্রাইক রেটে ৩৯৭ রান করেছিলেন।

শিমরন হেটমায়ার – আরসিবি ও ডিসি ঘুরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার এবার রাজস্থান রয়্যালসে। আইপিএলে এখনও অবধি ৩১টি ম্যাচ খেলে ৫১৭ রান করেছেন ১৫১.১৭-এর অনবদ্য স্ট্রাইক রেটে।

অল-রাউন্ডার

ওয়াশিংটন সুন্দর – ব্যাট হাতে এই ক্রিকেটার এখনও আইপিএলে সাফল্য না পেলেও বল হাতে ২৭ উইকেট নিয়েছেন অনবদ্য ৬.৯৪ ইকোনমি রেটে। 

এইডেন মার্করাম – গত বছর তার সংক্ষিপ্ত সময়ে পাঞ্জাব কিংসের হয়ে বিচক্ষণভাবে খেলেছেন। ৬ ম্যাচে তিনি ২৯.২ গড়ে ১৪৬ রান করেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। 

বোলার

উমরান মালিক – এবারের আসরে জম্মু ও কাশ্মীরের পেসারের ওপর নজর রাখতে হবে। তিনি ধারাবাহিকভাবে ১৪০ কিমি/ঘণ্টায় বোলিং করতে পারেন এবং গত সংস্করণে কিছু ডেলিভারিতে ১৫০ কিমি/ঘণ্টা বেগেও বল করেছিলেন। 

যুজবেন্দ্র চাহাল – বছরের পর বছর ধরে আরসিবি-র হয়ে অনেক সাফল্য অর্জন করেছেন এবং আইপিএলে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের জন্য আন্তর্জাতিক স্তরেও পরিচিত লাভ করেছেন। তিনি গত বছর ১৫ ম্যাচে ৭.০৫ ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়েছিলেন।

উইকেটকিপার

সঞ্জু স্যামসন – যে কোন জায়গায় ব্যাট করতে পারেন যা তাঁর সবচেয়ে বড় শক্তি। রয়্যালস অধিনায়ক গত বছর ১৪ ম্যাচে ৪০.৩৩ গড়ে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে ৪৮৪ রান সংগ্রহ করেছিলেন। 

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রাহুল ত্রিপাঠী, জস বাটলার, কেন উইলিয়ামসন, সঞ্জু স্যামসন (অধিনায়ক), এইডেন মার্করাম (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক, প্রসিধ কৃষ্ণ।

close whatsapp