রশিদ খানের পাখির চোখ পার্পল ক্যাপ, পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চান আফগান তারকা

Rashid Khan
Rashid Khan. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

আইপিএলের মঞ্চে দীর্ঘ পাঁচ বছর ধরে খেললেও এখনও র্যন্ত একটি স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে রশিদ খানের। এবারের আইপিএলে সেই স্বপ্নই পূরণ করতে চান তিনি। এবারের মেগা আইপিএলে কেরিয়ারের প্রথম পার্পল ক্যাপ পাওয়াই পাখির চোখ আফগান তারকা রশিদ খানের। সেই লক্ষ্য নিয়েই আইপিএলের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছেন রিশদ খান। যদিও শেষপর্যন্ত কী হয় সে তো সময়ই বলবে। তবে রশিদ খান কিন্তু নিজের লক্ষ্য এখন থেকেই স্থির করে ফেলেছেন।

আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল বোলারদের মধ্যে রশি খান অন্যতম। ২০১৭ সাল থেকে আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছে এই আফগান জাদুকরের। প্রথম মরসুম থেকেই আইপিএলের মঞ্চে নিজের স্পিন জাদু দেখিয়ে এসেছেন তিনি। কিন্তু একটাই আফসোস বারবার শোনা গিয়েছে রশিদ খানের মুখে। কোনওবারই আইপিএলের সর্বোচ্চ উইকেট নিতে পারেননি রশি খান। এবার অবশ্য সেই লক্ষ্য নিয়েই নেমেছেন তিনি।

আইপিএলের মঞ্চে প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদ  নিয়েছিল এই তারকা বোলারকে। সেই সময় থেকেই হায়দরাবাদের প্রধান সদস্য ছিলেন তিনি। দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে এবারের আইপিএল শুরু হওয়ার আগেই। মেগা নিলামের আগেই রশিদ খানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের মঞ্চে এবারই কেরিয়ারের প্রথম পার্পল ক্যাপ জিততে চান রশিদ খান

আর আইপিএলের মঞ্চে রশিদ খানের যে দল পেতে খুব একটা অসুবিধ হবে না, তা বলাই বাহুল্য। তাই আইপিএলের নিলাম শুরু হওয়ার আগেই বিরাট অঙ্কের বিনিময়ে আইপিএলে দ্বিতীয় দল পেয়ে গিয়েছিলেন রশিদ খান। এবারের আইপিএলে রশিদ খানকে ১৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। শুধু তাই নয় গুজরাতের সহ অধিনাকের দায়িত্বও উঠেছে তাঁর কাঁধে।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে নিজের লক্ষ্য সম্বন্ধে জানিয়ে দিলেন রশিদ খান। তিনি জানিয়েছেন, “পার্পল ক্যাপ পাওয়া সব সময়ই লক্ষ্য। তবে তার সঙ্গে আরেকটাও লক্ষ্য নিয়ে নেমেছি। দলের প্রয়োজনে নিজের সেরাটা যেন দিতে পারি। আর সেটা অবশ্যই ডট বল। বহুবছর আগে সেই পার্পল ক্যাপ মাথায় পরার সুযোগ পেয়েছিলাম। যদিও সেটা ছিল ক্ষণিকের জন্য। ২০১৭ সালের দ্বিতীয় ম্যাচে সেই ক্যাপ মাথায় উঠেছিল আমার। এরপর আর কখনও সই ক্যাপ পাইনি। এবার সেটা পেলে আরও খুশি হব”।

২০১৭ সালের একটি ম্যাচেই মাত্র পার্পল ক্যাপ পরার সুযোগ পেয়েছিলেন রশিদ খান

আইপিএলে রশিদ খানের পারফরম্যান্স উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত ৭৬টি ম্যাচ খেলে ৯৩ টি উইকেট রয়েছেন আফগানিস্তানে এই তারকা ক্রিকেটারের ঋুলিতে। সেইসঙ্গে তাঁর ইকনমি রেটও দেখার মতো। আইপিলের মঞ্চে রশিদ খানের ইকনমি রেট রয়েছে ৬.৩৩। এবার নতুন দলের সঙ্গে নতুন দায়িত্বও পেয়েথেন রশিদ খান। গুজরাত টাইটান্সের জার্সি সেই স্বপ্নপূরণ রশিদ খানের হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp