অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে চোট মিচেল মার্শের, চিন্তা বাড়ছে দিল্লি ক্যাপিটালসের
আপডেট করা - Mar 28, 2022 2:42 pm

আইপিএলে যাত্রাটা জয় দিয়ে শুরু করলেও খারাপ সময়টা একেবারেই পিছু ছাড়ছে না দিল্লি ক্যপিটালসের। অস্ট্রেলয়ার অনুশীলনে চোট পেলেন মিচেল মার্শ। আর তাতেই চিন্তা বাড়ছে দিল্লি ক্যাপিটালস শিবিরের। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তকমা রয়েছে মিচেল মার্শের গায়ে। সেই মিচেল মার্শই অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে চোট পেয়েছে। শোনাযাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে একদিনের সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
আর এই খবর আইপিএলের মঞ্চে এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই চিন্তা বাড়তে শুরু করে দিল্লি ক্যাপিটালসের। আর চিন্তা বাড়াটাই স্বাভাবিক। এবারের আইপিএলের জন্য মিচেল মার্শকে ৬ কোটি টাকয় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকে খেলতে না পারলেও, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষর পরই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর। কিন্তু এবারের আইপিএলে মিচেল মার্শের খেলা ঘিরে হঠাত্ই যেন চিন্তার আবহ।
টেস্ট সিরিজ জয়ের পর এবার পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজের প্রস্তুতির সময়ই হিপের পেশীতে চোট পেয়েছেন মিচেল মার্শ। সোমবারি সেই কথা জানালে হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তরফে। সেখানেই শোনাযাচ্ছে তিনি নাকি পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে পারবেন না। সেইসঙ্গে আইপিএলের মঞ্চে তাঁকে কবে থেকে দেখা যাবে তা নিয়েও এবার জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এবারের আইপিএলে মিচেল মার্শকে ৬ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস
এবারের আইপিএলে শুরু থেকেই সবচেয়ে বেশী চিন্তায় রয়েছে দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত তাদের বেশীরভাগ বিদেশী তারকা ক্রিকেটারই ভারতে এসে পৌঁছতে পারেননি। ডেভিড ওয়ার্নার, লুঙ্গি এনগিডিদের মতো ক্রিকেটার রয়েছে দিল্লি ক্যাপিালস শিবিরে। কিন্তু প্রথম ম্যাচেই মাত্র দুজন বিদেশী ক্রিকেটারকে নিয়ে নামার সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। দেশের হয়ে খেলার জন্যই বপেশীরভাগ তারকা বিদেশী ক্রিকেটার আসতে পারে নি।
অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে হিপ জয়েন্টের পেশীতে চোট পেয়েছেন মিচেল মার্শ
এই সময় এবার মিচেল মার্শের চোট, দিল্লি ক্যাপিটালসের চিন্তা বাড়ানোর জন্য হয়ত যথেষ্ট। হবে নাই বা কেন, মিচেল মার্শ তো এবার দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা বাছাই। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারিগড় ছিলেন মিচেল মার্শ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁর পারফরম্যান্সই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে দিয়েছিল।
সেই সমস্তকিছু বিচার করপেই এবারের আইপিএলের জন্য ৬ কোটি টাকায় এই তারকা ক্রিকেটারকে দলে তপলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু হঠাত্ই সেই মিচেল মার্শ চোটের কবলে। হিপ জয়েন্টের পেশীতে চোট পেয়েছেন তিনি। সেই জায়গা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মিচেল মার্শের কতদিন সময় লাগবে তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না।