টিম হোটেলে ফরটিন পিকস তথ্যচিত্র দেখেই আত্মবিশ্বাস তুঙ্গে পঞ্জাব কিংসের, ম্যাচ শেষে ফাঁস রহস্য

Odean Smith and Shahrukh Khan
Odean Smith and Shahrukh Khan. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের পাহাড় টপকে শুধু জেতাই নয়, ওডিন স্মিথের দুর্ধর্ষ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এবারের আইপিএলের শুরুটাই চমক দেখিয়ে করেছে পঞ্জাব কিংস। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরুর বরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে পঞ্জাব কিংস। ২০০ রান তাড়া করে প্রথম ম্যাচেই বিরা কোহলিদের হারিয়ে দিয়েছে পঞ্জাব কিংস। অবশ্যই সেই জয়ের নেপথ্য কারিগড় ওডিন স্মিথ। তাঁর শেষ মুহূর্তের সেই ৮ বলে ২৫ রানের ঝোরো ইনিংসই পঞ্জাবের মুশকিল আসান।

আর এমন পারফরম্যান্সের প্রধান কারণ কী ম্যাচ শেষে সেটাই ফাঁস করলেন পঞ্জাব কিংসের ক্যারিবিয়ান তারকা ওডিন স্মিথ। পঞ্জাবের টিম হোটেলে চলছে এখন শুধুই মোটিভেশানাল সিনেমার শো। আর তা দেখেই নাকি আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাচ্ছে পঞ্জাব কিংস শিবিরের ক্রিকেটারদের। ফরট্টিন পিকস ডকুমেন্ট্রি দেখেই নাকি তারা আরও বেশী আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন, এমনটা জানাচ্ছেন ওডিন স্মিথ সহ বাকি পঞ্জাব কিংস ক্রিকেটাররা।

রবিবার আইপিএলে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস। সেখানেই পঞ্জাবের বিরুদ্ধে বিরাট রানের রাহাড় গড়ে তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যা দেখে একসময় সকলেই প্রায় ভেবে ফেলেছিলেন যে  সেই ম্যাচ সহজেই হয়ত জিতে নেবে রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ম্যাচের শেষ চার ওভারেই বদলে গিয়েছিল সমস্ত হিসাব নিকাশটা। সেখানেই খেলার মোর ঘুরিয়ে চ্যালেঞ্জার্সদের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ও়ডিন স্মিথ।

পঞ্জাব কিংস টিম হোটেলে চলছে ফরটিন পিকস তথ্যচিত্র

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় রান করলেও, পঞ্জাবকে একবারের জন্যও ম্যাচের হাল ছাড়তে দেখা যায়নি। বারবারই তাদের মজবুত মনোবলের দৃশ্য দেখা গিয়েছিল সেদিনের ম্যাচে। চাপ বাড়লেও, একবারেরজন্যও ভয় পায়নি পঞ্জাব কিংস ব্যাটাররা। আর শেষের দিকে ওডিন স্মিথের দুর্ধর্ষ ব্যাটিং তো সকলকে মুগ্ধ করেছেই।

তাদের আত্মবিশ্বাস  বৃদ্ধির ব্যপারে ওডিন স্মিথ ম্যাচ শেষে জানিয়েছেন, “পঞ্জাব কিংস এখনও পর্যন্ত একটিও আইপিএল ট্রফি জেতেনি। তাই বিশ্বাস রাখাটাই সবচেয়ে জরুরী। আমরা অনুপ্রেরণামূলক সিনেমা ফোরট্টিন পিকস দেখেছিলাম এদিন। এটা তো সদ্য প্রথম পিক হয়েছে। এথনও ১৩টা বাকি রয়েছে। এই ধরণের সিনেমাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে”।

প্রথমে ব্যাটিং করে পঞ্জাব কিসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। তাঁর হাত ধরেই বিরাট রানে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৫ রানের লক্ষ্য গডে তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই রনের জবাবে অবশ্য শুরু থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিল পঞ্জাব ব্যাটাররা। রানরে ঠিক রেখেই  বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে গিয়েছেন তারা। আর শেষ মুহূর্তে টিন স্মিথের ৮ বলে ২৫ রানের ঝোরো ইনিংস  বেঙ্গালুরুর সামনে থেকে জয় ছিনিয়ে নেয়।

close whatsapp